(ছবি) ৬ মার্চ : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে
বেঙ্গালুরু, ৬ মার্চ : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

স্মৃতির রক্ষা
যমুনা এক্সপ্রেসওয়ে স্মৃতি ইরানির কনভয়ের সঙ্গে গাড়ির ধাক্কা। ঘটনায় আহত ১ জন। সুরক্ষিত কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি।

দিলীপের কুকথা
ফের বিজেপি নিশানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। কানহাইয়ার হয়ে সরব হওয়ায় পড়ুয়াদের আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। 'বিশ্ববিদ্যালয়ে ভিতরে বসে স্লোগানবাজি চলছে। বেরিয়ে দেখ, জুতিয়ে সিধে করে দেব। পিটিয়ে চোদ্দ পুরুষের নাম ভুলিয়ে দেব'। গোসাবার সভায় এমনই মন্তব্য করে বিতর্ক বাঁধালেন রাজ্য বিজেপি সভাপতি।

অনুমপের সাফাই
বিরোধীদের কাছে কোনও বিষয় নেই। তাই অসহিষ্ণুতাকে নিয়ে সারা দেশে বিতর্ক তৈরি করতে চাইছে বিরোধীরা। এমনই মন্তব্য বলিউড অভিনেতা অনুপম খেরের।

কানহাইয়াকে বেনজির আক্রমণ
জেএনইউয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারকে বেনজির আক্রমণ করল বিজেপি। একেরপর এক বিজেপি নেতারা বেলাগাম আক্রমণ করে চলেছেন কানহাইয়াকে।

মন্ত্রীর ছেলে গ্রেফতার
অন্ধ্রপ্রদেশের মন্ত্রী রাভেলা কিশোর বাবুর ছেলে সুশীল গিয়ে আত্মসমর্পণ করলেন বানজারা হিলস পুলিশ স্টেশনে। এক মহিলাকে ইউটিজিং করেছেন বলে সুশীলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। ফ্য়াক্স করে বোমাতঙ্কের খবর দেওয়া হয়। ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা বিমানবন্দর জুড়ে।












Click it and Unblock the Notifications