(ছবি) ৫ সেপ্টেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

বেঙ্গালুরু, ৫ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

গণেশ চতুর্থী

গণেশ চতুর্থী

আজ গণেশ চতুর্থী উপলক্ষ্যে সারা দেশ মেতে উঠেছে আনন্দে। বিশেষ করে মহারাষ্ট্রে এই উৎসব সবচেয়ে বড় আকারে পালন করা হয়। গোটা মুম্বই সেজে উঠেছে উৎসবের আমেজে।

আজ শিক্ষক দিবস

আজ শিক্ষক দিবস

আজ গণেশ চতুর্থীর পাশাপাশি সারা দেশের ছাত্রছাত্রীরা পালন করছে শিক্ষক দিবসও। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানকে মাথায় রেখে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়।

রাজনের বিদায়

রাজনের বিদায়

আরবিআইয়ের গভর্নর হিসাবে রবিবার কার্যকালের মেয়াদ শেষ হল রঘুরাম রাজনের। তাঁর সম্মানে সরকারি তরফে ভোজের আয়োজন করা হয়েছিল। এখন থেকে আরবিআইয়ের গভর্নরের দায়িত্ব সামলাবেন উর্জিত প্যাটেল।

ভারতের পাশে জাপান

ভারতের পাশে জাপান

অস্ত্রপ্রসার রোধে ভারতকে এনএসজি বা নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপে প্রয়োজন বলে বিবৃতি দিল জাপান। মূলত চিনের আপত্তিতেই ভারতের এই গ্রুপে অন্তর্ভুক্তি আটকে রয়েছে।

ফের বিতর্কে দয়াশঙ্কর

ফের বিতর্কে দয়াশঙ্কর

এর আগে মায়াবতীকে অশ্লীল ভাষায় আক্রমণ করে দল থেকে বহিঃষ্কৃত হন বিজেপির প্রাক্তন নেতা দয়াশঙ্কর সিং। এবার ফের বিএসপি নেত্রী মায়াবতীকে সারমেয়র সঙ্গে তুলনা করলেন তিনি। যদিও পরে এই বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

শিক্ষকের ভূমিকায় রাষ্ট্রপতি

শিক্ষকের ভূমিকায় রাষ্ট্রপতি

এদিন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও দিল্লির রাজেন্দ্রপ্রসাদ সর্বোদয় বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাস নেন। এই স্কুলটি রাষ্ট্রপতি ভবনের এলাকার মধ্যেই অবস্থিত। সেখানে প্রায় ঘণ্টাখানেক ছাত্রদের সামনে নানা বিষয়ে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি।

ওড়িশার পর এবার মেরঠ বিপন্ন মানবিকতা

ওড়িশার পর এবার মেরঠ বিপন্ন মানবিকতা

ওড়িশার পরে এবার উত্তরপ্রদেশ। রাতে গ্রামে অ্যাম্বুল্যান্স নিয়ে যেতে রাজি নয় চালক। গেলেই বেশি টাকার দাবি। আর সেজন্য মৃত শিশুর দেহ নিয়ে হাসপাতালের বাইরেই সারারাত বসে কাটালেন মা। ঘটনাটি ঘটেছে মেরঠে।

সন্দীপ কুমারের তিনদিনের পুলিশ হেফাজত

সন্দীপ কুমারের তিনদিনের পুলিশ হেফাজত

প্রাক্তন মন্ত্রী এবং আম আদমি পার্টির বহিষ্কৃত বিধায়ক সন্দীপ কুমারকে আরও তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল দিল্লির তিস হাজারি আদালত। গত ৩ সেপ্টেম্বর, এক মহিলা উত্তর দিল্লির সুলতানপুরী থানায় আপ বিধায়ক সন্দীপ কুমারের নামে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতেই মামলা দায়ের হয়েছে।

উপস্থিতিতে শীর্ষে কিরণ খের

উপস্থিতিতে শীর্ষে কিরণ খের

সংসদে অভিনেতাদের উপস্থিতির তালিকায় শীর্ষে বিজেপি সাংসদ কিরণ খের। সম্প্রতি এক সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে। এক্ষেত্রে সবচেয়ে পিছনে রয়েছেন রেখা। চণ্ডীগড়ের সাংসদ কিরণ খেরের উপস্থিতির হার শতকরা ৮৫ শতাংশ। আর রাজ্যসভার সাংসদ রেখার উপস্থিতির হার মাত্র ৫ শতাংশ।

ধোনির বিরুদ্ধে মামলা নয়

ধোনির বিরুদ্ধে মামলা নয়

ম্যাগাজিনের কভারে নিজেকে ভগবান বিষ্ণুর বেশে দেখিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ফৌজদারি মামলা থেকে তাঁকে রেহাই দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বেঞ্চ ধোনির বিরুদ্ধে ফৌজদারি মামলার আবেদন খারিজ করে দিয়েছে।

কলকাতায় নিম্নচাপ, চলবে বৃষ্টি

কলকাতায় নিম্নচাপ, চলবে বৃষ্টি

নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা শহর ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় জম জমে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ

আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ

আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ দায় স্বীকার করল তালিবান জঙ্গি গোষ্ঠী। এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+