৪ মার্চ : সারাদিনের খবর একনজরে

৪ মার্চ : সারাদিনের খবর একনজরে

বিকেল ৫ টা ৩৪ মিনিট : স্বপন কান্তি ঘোষকে 'ভাল ছেলে'র সার্টিফিকেট দিলেন মুকুল রায়।

বিকেল ৫ টা ১৫ মিনিট : কেন্দ্রীয়মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করলেন তৃণমূলের সাসপেন্ড হওয়া বিধায়ক স্বপনকান্তি ঘোষ।

বিকেল ৪ টে ৪৫ মিনিট :

বিকেল ৪ টে ০৫ মিনিট : আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া। ৫০ ওভারে ৪১৭ রান করল স্মিথ বাহিনী। ডেভিড ওয়ার্নার করলেন ১৭৮ রান। বিশ্বকাপে এটাই যেকোনও টিমের করা সর্বোচ্চ রান।

দুপুর ২ টো ১০ মিনিট : সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ১২৯ রানে জিতল পাকিস্তান। এই নিয়ে বিশ্বকাপে পরপর দুটি ম্যাচ জিতল মিসবা বাহিনী। ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ২১০ তোলে সংযুক্ত আরব আমিরশাহী।

দুপুর ১ টা ১৫ মিনিট : আম আদমি পার্টির জাতীয় আহ্বায়কের পদ থেকে ইস্তফা অরবিন্দ কেজরিওয়ালের। ব্যস্ততার কারণেই ইস্তফা, চিঠিতে ব্যাখ্যা কেজরির।

দুপুর ১২ টা ৪৫ মিনিট :

১২ টা ৪০ মিনিট :

দুপুর ১২ টা ১৫ মিনিট : পুরাতত্ত্ব সামগ্রী চোরাকারবার ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হল জিটিএ চেয়ারম্যান প্রদীপ প্রধান সহ মোট ১১ জনকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আরও দুই জিটিএ সদস্য রয়েছে বলে জানা গিয়েছে। শিলিগুড়ির একটি হোটেল থেকে প্রদীপ প্রধানকে গ্রেপ্তার করা হয়।

সকাল ১১ টা ০৫ মিনিট : সোয়াইন ফ্লুয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে ওড়িশায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মোট ১৪ জন সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হন যার মধ্যে ৫ জন মারা গিয়েছেন।

সকাল ১১ টা : আজ সকাল থেকেই রোজ ভ্যালির বিভিন্ন দপ্তরে হানা চালাচ্ছে সিবিআই। বেশ কয়েকটি দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

সকাল ১০ টা ৫০ মিনিট : রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাতেই রেকর্ড সৃষ্টি করে ৩০০০০-এর গণ্ডী ছাড়াল সেনসেক্স।

সকাল ১০ টা ৪০ মিনিট : সমালোচনাকে পাশে হটিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ঝলমলে ব্যাটিং মিসবাদের। ৫০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ৩৩৯ রান।

সকাল ১০ টা ৩০ মিনিট : অফিসের ব্যস্ত সময়ে ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। যান্ত্রিক ত্রুটির কারণে টালিগঞ্জ-গড়িয়া রুটে প্রায় বহুক্ষণ বন্ধ মেট্রো চলাচল, চূড়ান্ত হয়রানির স্বীকার যাত্রীরা।

সকাল ৯ টা ১০ মিনিট : রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ৭.৭৫ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমে রেপো রেট দাঁড়াল ৭.৫০ পয়েন্ট। ফলে কমতে পারে ইএমইআই ও গৃহঋণে সুদের হার।

সকাল ৮ টা ৫০ মিনিট : বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি সংযুক্ত আরব আমিরশাহী। প্রথম ব্যাট করে আপাতত পাকিস্তানের সংগ্রহ ৩৪.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭৬ রান।

সকাল ৮ টা ৩০ মিনিট : ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় কাল রাত থেকেই দফায় দফায় বৃষ্টি। সকাল থেকেই তিলোত্তমার আকাশ কালো মেঘে ঢাকা পড়েছে। আগামী ২৪ ঘণ্টা এর জের চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+