(ছবি) ৪ নভেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৪ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ছোটা রাজন
আগ্নেয়গিরি জেগে ওঠায় বালি আন্তর্জাতিক বিমানবন্দরে ছাইতে ভরে যাওয়ার বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আর সে কারণেই হয়তো আজও ছোটা রাজনকে ভারতে আনার প্রক্রিয়া সম্ভব হবে না।

রহস্যময় মৃতদেহ
ওয়ারাঙ্গল কংগ্রেস সাংসদ সিরসিলা রাজাইয়ার পুত্রবধূ ও ৩ নাতিনাতনির অগ্নিদ্বগ্ধ দেহ উদ্ধার হল তাঁরই বাড়ি থেকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বাজি
দীপাবলির আগে মোরাবাদের একটি বাজি কারখানায় শেষ লগ্নের প্রস্তুতি চলছে।

অনসনে প্রয়াত প্রাক্তন বিধায়ক
প্রাক্তন রাজস্থান বিধায়ক গুরুসরন ছাবড়া গত ৩৩ দিন ধরে অনসন করছিলেন উগ্র পানীয় নিষিদ্ধ করার প্রতিবাদে। অনসনের সময়ই মৃত্যু হয়েছে বিধায়কের।

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত মালদহের চাঁচোল। এই সংঘর্ষের জেরে তৃণমূলের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

নভেম্বরেই ফিরছে ম্যাগি
নেসলে জানিয়েছে, এই নভেম্বর মাসেই ফের বাজারে আসতে চলেছে ম্যাগি নুডলস। বুধবার নেসলের তরফে জানানো হয়েছে, বম্বে হাইকোর্টের নির্দিষ্ট করে দেওয়া সবকটি পরীক্ষাগারেই উত্তীর্ণ হয়েছে নতুন উৎপাদিত ম্যাগি নুডলস। জানা গিয়েছে, ম্যাগিতে সীসার উপস্থিতি নির্দিষ্ট মাত্রার চেয়ে অনেক কম। তাই এখন ম্যাগিকে বাজারে আনতে আর কোনও বাধা নেই।

বিয়ে নিয়ে কানাঘুষো
নিজের বিয়ে নিয়ে জল্পনা ওড়ালেন ক্রিকেটার যুবরাজ সিং। উল্টে সাংবাদিকদেরই পাত্রী কে সেই প্রশ্ন করেন তিনি। তবে যুবির বিয়ে নিয়ে সর্বত্র কানাঘুষো শুরু হয়েছে।

ভাড়া বাড়বে মেট্রোর?
খরচ বেড়ে যাওয়ায় পরিষেবা অক্ষুণ্ণ রাখতে ভাড়া বাড়াতে চায় মেট্রো। কলকাতা মেট্রোর তরফে এমন প্রস্তাবই গিয়েছে রেল বোর্ডের কাছে। প্রসঙ্গত ২০১৩ সালে শেষবার মেট্রোর ভাড়া বাড়ে।

মুনমুনের সঙ্গে দূরত্ব তৈরি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে কথা বলায় দলীয় সাংসদ মুনমুন সেনের বক্তব্যের সঙ্গে দূরত্ব তৈরি করল তৃণমূল কংগ্রেস। ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে মুখ খোলেন মুনমুন।

কেজরি উবাচ
ঘৃণার রাজনীতি করা কখনই উচিত নয়। সেকথা বুঝতে বিহারে বিজেপির পরাজয় প্রয়োজন বলে মত দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

মধুর ভাষণ
দেশে অসহিষ্ণু পরিবেশ নেই। তবে শাহরুখ খানের বক্তব্যকে সম্মান জানানো উচিত। এটাই আমাদের গণতন্ত্রের ধর্ম।

ভারতে আসছেন না গুলাম আলি
ভারতে সঙ্গীতের পরিবেশ নেই। এই বলে ভারতে করতে আসা সব অনুষ্ঠান বাতিল করলেন গজল গায়ক গুলাম আলি। দিল্লিতে আগামী ৮ নভেম্বর তাঁর সঙ্গীতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।












Click it and Unblock the Notifications