(ছবি)৪ জুন : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৪ জুন : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ধর্ষঁণ
দিল্লির দুই তরুণীকে সোমবার গোয়াতে ৫ যুবক মিলে প্রথমে অপহরণ ও পরে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

ম্যাগি কাণ্ড
দিল্লিতে ১৫ দিনের জন্য নিষিদ্ধ করা হল ম্যাগি। ম্যাগি কাণ্ডের জেরে নেসলের শেয়ার প্রাইজ এক ধাক্কায় কমল ১১ শতাংশ।

খাগড়াগড় কাণ্ড
খাগড়াগড় কাণ্ডে ১১ জঙ্গির মাথাপিছু পুরস্কার ঘোষণা করে বর্ধমানে পোস্টার লাগাল এনআইএ। এই ১১ জনের মধ্যে ৪ জনের মাথার দাম রাখা হয়েছে ১০ লক্ষ টাকা এবং আরও ৪ জনের নাম রাখা হয়েছে ৫ লক্ষ টাকা।

অনিয়ম
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুদানে অনিয়ম। ৭৮৩ টি অনুদানের হিসাব নেই। কোটি টাকা জমা দেওয়া ও ব্যবহারের ক্ষেত্রে শৃঙ্খলা মানা হয়নি, স্বীকার করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কোলিয়াড়িতে বনধ
আসানসোলের সালানপুরে শ্রমিক বিক্ষোভ। মঙ্গলবার শুরু হয় কাজ। স্থানীয় শ্রমিকদের কাজের দাবিতে ধর্ণামঞ্চ শুরু করে তৃণমূল কংগ্রেস। আপাতত কোলিয়ারিতে বন্ধ কাজ। কাজ বন্ধ করে দিল তৃণমূল।

গুলিতে মৃত্যু
দিনহাটায় বিএসএফ-এর গুলিতে মৃত ১। মাছ ধরে ফেরার পথে বিএসফ জওয়ানের গুলি। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। মৃতের নাম এসানল হক।

খড়গপুর পুরবোর্ডো
কড়া নিরাপত্তার মধ্যে খড়গপুরে পুরবোর্ড গঠনের পক্রিয়া শুরু হল। খগড়পুরে মোট আসন ৩৫টি। পুরবোর্ড গঠন করল তৃণমূল। ১৯-১৫ আসনে জিতল তৃণমূল। একটি ভোট বাতিল হয়েছে।

জম্মু ও কাশ্মীর
এবার জম্মু ও কাশ্মীরেও নিষিদ্ধ হল ম্যাগির বিক্রি।

জয়েন্ট এন্ট্রান্স
আগামী কাল ফলপ্রকাশ হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার।

বর্ষা
সকলকে স্বস্তি দিয়ে আগামিকালই কেরলে ঢুকছে বর্ষা। পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই স্বস্তি আসতে পারে।

নেপাল
নেপালে আমদানি ও বিক্রি বন্ধ হল ম্যাগির।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মণিপুরে সেনা জওয়ানদের উপর হামলার ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উবের ট্যাক্সি
রাজধানী দিল্লিতে উবের ট্যাক্সি ব্যান করার প্রতিবাদে দিল্লি সেক্রেটারিয়েটের বাইরে বিক্ষোভ দেখাল উবের ট্যাক্সি চালকেরা।












Click it and Unblock the Notifications