(ছবি) ৪ জানুয়ারি : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৪ জানুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ভূমিকম্প
উত্তরপূর্ব ভারত ও মায়ানমারের সীমান্তে ভূমিকম্পের জেরে মৃত ৪, আহত শতাধিক। রিখটার স্কেলে তীব্রতা ৬.৭। মণিপুর,নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ইম্ফলের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশেও।

শিলিগুড়িতে কম্পন
ভূমিকম্পের জেরে শিলিগুড়িতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে ভর্তি। চলছে চিকিৎসা।

পাঠানকোট
ফের পাঠানকোটে বায়ুসেনার বিমান ঘাঁটির ভিতর থেকে গুলির আওয়াজ শোনা গিয়েছে। সেনাছাউনির বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হল। অনির্দিষ্ট কালের জন্য এই নিরাপত্তা রাখা হবে।

শেষ বিদায়
পাঠানকোটের হামলায় শহিদ এনএসজি লেফটন্যান্ট কর্নেল নীরঞ্জন কুমারের মৃতদেহ নিয়ে আসা হল বেঙ্গালুরুতে।

ভারতীয় দূতাবাসে হামলা
আফগানিস্তানের ভারতের বাণিজ্যিক দূতাবাসে ফের হামলা। মাজার-ই-শরিফ শহরে অবস্থিত ভারতীয় দূতাবাস।












Click it and Unblock the Notifications