(ছবি) ৪ অগাস্ট : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু,৪ অগাস্ট : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বিশ্ব চ্যাম্পিয়ন

বিশ্ব চ্যাম্পিয়ন

নয়াদিল্লি : হরিয়ানার এক দুধওয়ালার ছেলে ১০ বছরের শুভম জাগলান দ্বিতীয় জুনিয়র বিশ্ব গল্ফ জয়ী হয়ে দেশে ফিরল। বিমানবন্দরে শুভমকে নিয়ে পরিবার পরিজনদের উৎসব।

পাক নাগরিক

পাক নাগরিক

পুঞ্চ : গুলির লড়াই কোনও সমাধান নয়। এতে সীমান্তের কাছে বসবাসকারী সাধারণ মানুষকে ভুগতে হয় । যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন প্রসঙ্গে এক পাক নাগরিকের মতামত।

পেট্রোল সঙ্কট

পেট্রোল সঙ্কট

সরবরাহ ব্যহত হওয়ায় ত্রিপুরায় পেট্রোল সঙ্কট দেখা দিয়েছে। আগরতলার একটি পেট্রোল পাম্পের বাইরে লম্বা লাইন।

বহুতল ভেঙে মৃত্যুমিছিল

বহুতল ভেঙে মৃত্যুমিছিল

মহারাষ্ট্রের থানেতে বহুতল ভেঙে মৃত ১১, আহত ৭। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ।

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন

জম্মু ও কাশ্মীরের পারগওয়াল সেক্টরে ফের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। জবাবে পাল্টা গুলির লড়াই বিএসএফ জওয়ানদের।

কংগ্রেসের বিক্ষোভ

কংগ্রেসের বিক্ষোভ

হাতে কালো কাপড় বেঁধে সংসদে গান্ধীমূর্তির পাদদেশে ২৫ জন কংগ্রেস সাংসদকে সাসপেন্ডের প্রতিবাদে সরব কংগ্রেস। প্রতিবাদে সামিল হয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মনমোহন সিং প্রমুখ। ললিত ও ব্যাপম কাণ্ডে বিক্ষোভ চলবে জানিয়ে দিলেন রাহুল গান্ধী। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, বক্তব্য সোনিয়ার।

তৃণমূলের অবস্থান

তৃণমূলের অবস্থান

কংগ্রেসের প্রতিবাদে অংশ নিচ্ছে না তৃণমূল কংগ্রেস, জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

ঘরছাড়া হাতি

ঘরছাড়া হাতি

বন্যায় ঘরছাড়া একটি হাতি ঢুকে পড়েছে দুর্গাপুরের লোকালয়ে। যদিও পরে বনদফতরের কর্মীরা তাকে হাতিটিকে জঙ্গলে ছেড়ে দিয়েছে।

ডিভিসিকে দোষারোপ মুখ্যমন্ত্রীর

ডিভিসিকে দোষারোপ মুখ্যমন্ত্রীর

রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার দায় ডিভিসি কর্তৃপক্ষের ঘাড়ে চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ডানলপে কারখানায় ভয়াবহ আগুন

ডানলপে কারখানায় ভয়াবহ আগুন

ডানলপের কাছে একটি কারখানায় বিধ্বংসী আগুন লেগে ভস্মীভূত সমস্ত সামগ্রী। ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

বন্ধ পর্ন সাইট ফের চালু

বন্ধ পর্ন সাইট ফের চালু

তীব্র বিতর্কের জেরে বন্ধ করা বহু পর্ন সাইট ফের খোলা হবে বলে জানাল কেন্দ্রীয় সরকার।

চয়ন সরকারের নিখোঁজ রহস্যে সন্দেহের তির তৃণমূলের দিকে

চয়ন সরকারের নিখোঁজ রহস্যে সন্দেহের তির তৃণমূলের দিকে

আলিপুরদুয়ারের সাংবাদিক চয়ন সরকারের নিখোঁজ রহস্যে সন্দেহের তির তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সমর ভট্টাচার্যের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+