(ছবি) ৩১ অক্টোবর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ৩১ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

সর্দার বল্লভভাইকে শ্রদ্ধাজ্ঞাপন

সর্দার বল্লভভাইকে শ্রদ্ধাজ্ঞাপন

সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪০ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জমা পড়ল গীতার ডিএনএ রিপোর্ট

জমা পড়ল গীতার ডিএনএ রিপোর্ট

পাকিস্তান থেকে ভারতে ফিরে আসা মূক ও বধীর যুবতী গীতার ডিএনএ টেস্টের রিপোর্ট জমা দিলেন এইমস হাসপাতালের চিকিৎসকেরা।

ইন্দিরাকে শ্রদ্ধা রাহুলের

ইন্দিরাকে শ্রদ্ধা রাহুলের

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বভারতীয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

মোদীজিকে আক্রমণ

মোদীজিকে আক্রমণ

প্রধানমন্ত্রী হিসাবে মোদীর ব্যর্থতারই ফল বিহার নির্বাচনে টের পাবে বিজেপি। এমন বলে কড়া সমালোচনায় বিদ্ধ করল কংগ্রেস।

কুনালের ইচ্ছা

কুনালের ইচ্ছা

রাজ্যের দুটি থানা ও জেল হাসপাতাল সংস্কারের জন্য নিজের সংসদ তহবিল থেকে টাকা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুনাল ঘোষ। ঘটনায় তীব্র অস্বস্তিতে রাজ্য সরকার।

ব্রিটেনের রানির সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন প্রধানমন্ত্রী

ব্রিটেনের রানির সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম ব্রিটেন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আগামী ১২-১৪ নভেম্বর এই ব্রিটেন যাত্রার মাঝে একদিন মধ্যাহ্নভোজ সারবেন ব্রিটেনের রানি এলিজাবেথের সঙ্গে।

অ্যান্টনির দাবি

অ্যান্টনির দাবি

কেরলে একটিও ভোট না পেয়ে বিজেপি তৃতীয় স্থানে থাকবে। সরকার গড়বে কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ জোট। এমনটাই দাবি একে অ্যান্টনির।

ফের বিচারবিভাগীয় হেফাজত ইন্দ্রাণীর

ফের বিচারবিভাগীয় হেফাজত ইন্দ্রাণীর

শিনা বোরা হত্যা মামলায় আগামী ৭ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হল ইন্দ্রাণী মুখার্জী সহ বাকি দুই অভিযুক্তকে।

বিমানের ধ্বংসাবশেষ মিলল মধ্য সিনাইয়ে

বিমানের ধ্বংসাবশেষ মিলল মধ্য সিনাইয়ে

নিখোঁজ হওয়া রাশিয়ান বিমান এয়ারবাস ৩২০-র ধ্বংসাবশেষ মধ্য সিনাইয়ে পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করলেন মিশরের প্রধানমন্ত্রী।

ফের আগুন শহরে

ফের আগুন শহরে

এদিন সকাল ১১টা নাগাদ শিয়ালদহের ক্রিক রো-তে একটি বহুতলের একতলায় আগুন লাগে। সেখানে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সদর দফতর রয়েছে।

খবর পেয়ে দমকলের দু'টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+