(ছবি) ৩০ মে : সারাদিনের খবর এখনজরে
বেঙ্গালুরু, ৩০ মে : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

অ্যাসিড হামলা
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঘাটালে তরুণীর উপর অ্যাসিড হামলা। পলাতক যুবকের তল্লাশি শুরু করেছে পুলিশ।

অরুণা সানবওগ

রবীন্দ্র নাথ চট্টোপাধ্যায়
কাটোয়ায় তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শুক্রবার অবশেষে সব জল্পনায় ইতি টেনে যোগ দিলেন তৃণমূলে। কিন্তু তৃণমূল দলের কর্মীকে খুন করার পর দল তাঁকে কীভাবে জায়গা দিল দলে তা নিয়ে উঠছে প্রশ্ন।

মদন তামাঙ্গ হত্যাকাণ্ড
মদন তামাঙ্গ হত্যা মামলায় চূড়ান্ত চার্জশিট দিল সিবিআই। চার্জশিটে রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতৃত্ব সহ ২৩ জনের নাম রয়েছে। নাম রয়েছে রোশন গিরি, বিমল গুরুং, আশা গুরুংয়ের।

রাজনাথ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সফরের আগেই ছত্তিশগড়ের সুকমা জেলার দোর্নাপাল শহর থেকে ২ টি আইইডি উদ্ধার করা হয়েছে।

নানুর
তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধে উত্তপ্ত নানুর। অনুব্রত মণ্ডলের মদতে এলাকা দখলের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ। ক্রমাগত চলছে বোমাবাজি।

মেট্রোয় আত্মহত্যা
ফের মেট্রো রেলে আত্মহত্যার চেষ্টা। বেলগাছিয়া স্টেশন ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। এর জেরে মেট্রো চলাচল বন্ধ থাকে প্রায় ৪০ মিনিট। মেট্রো চলাচল স্বাভাবিক হতে সময় লেগেছে আরও বেশি।












Click it and Unblock the Notifications