(ছবি) ৩০ জুন : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৩০ জুন : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

প্রিয়াঙ্কা বঢ়ড়া
এবার জমি বিতর্কে নাম জড়াল প্রিয়াঙ্কা বঢ়ড়ার। সিমলায় জমি কেনার ভেত্রে অনিয়ম, জমি সংম্পর্কে তথ্য পেশের নির্দেশ দিলে হিমাচল প্রদেশের তথ্য় কমিশনের। আইটিআই আইন মামলার প্রেক্ষিতে এই নির্দেশ।

পথদুর্ঘটনা
সোমবার ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, ৯ জন গুরুতর আহত। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

টপ রেমন
ম্যাগির পর বাজারে থেকে টপ রেমন তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হল।

শাহরুখ খান
লন্ডনে লোলিত মোদীর সঙ্গে দেখা করিনি, জানিয়ে দিলেন শাহরুখ খান।

উপনির্বাচন
চেন্নাই, আর কে নগর উপনির্বাচনের গণনা : এআইএডিএমকে কর্মীরা জে জয়ললিতার বাড়ির সামনে ভিড় করে দাড়িয়ে আছেন। গণনা কেন্দ্রের সামনেও ভিড় এআইএডিএমকে কর্মী-সমর্থকদের, মিডিয়াকে কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না।

অরবিন্দ কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির ২ মাসের বিদ্যুতের বিল এসেছে ৯১,০০০ টাকা। আরটিআই জিজ্ঞাসাবাদের জবাবে এই চোখ কপালে তোলা তথ্য জানা গিয়েছে।
গত এপ্রিল ও মে মাসে কেজরিওয়ালের বাড়ির বিদ্যুতের বিল বাবদ খরচ হয়েছে ৯১ হাজার টাকা। যদিও দিল্লি বিজেপির অভিযোগ, ৯১,০০০ টাকা নয়, বিদ্যুতের বিল ১ লক্ষ টাকারও বেশি হয়েছে।

নীলরতন হাসপাতালে শ্লীলতাহানি
এনআরএস হাসপাতাল চত্বরেই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে। ডিএসও-র বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের। এন্টালি থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের। হাসপাতাল চত্বরে উত্তেজনা।

পোশাক বিতর্কে বিক্ষোভ স্কটিশ চার্চে
স্কটিশ চার্চ কলেজে পোশাক বিতর্কের বিরোধিতায় প্ল্যাকার্ড, স্লোগান নিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদেরর। রেক্টরের পদত্যাগদাবী ছাত্রছাত্রীদের।

সুনন্দা পুস্কর মৃত্যু মামলা
সুনন্দা পুস্কর মৃত্যু মামলায় পলিগ্রাফ টেস্ট করা হতে পারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের।

ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনা
ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

মোদী-কেজরিওয়াল
গত ১০ দিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে দেখা করতে চেয়েও সময় পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।












Click it and Unblock the Notifications