(ছবি) ৩ নভেম্বর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ৩ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

সনিয়ার পদযাত্রা

সনিয়ার পদযাত্রা

দেশে অসিহষ্ণুতা বেড়ে চলার প্রতিবাদে সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পদযাত্রা করবেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। সঙ্গে থাকবেন রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব।

নির্ভীক ছোটা রাজন

নির্ভীক ছোটা রাজন

ছোটা রাজনকে ভয় পাই না। সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন।

গীতা ভালো আছেন

গীতা ভালো আছেন

পাকিস্তান থেকে ভারতে ফেরত আসা মূক ও বধীর মেয়ে গীতাকে ইনদোরে একটি সংস্থার তত্ত্বাবধানে রাখা হয়েছে। সেখানে তিনি ভালোই রয়েছেন বলে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। গীতার পরিবারের খোঁজ না পাওয়া পর্যন্ত তাঁকে ওখানেই রাখা হবে বলে জানা গিয়েছে।

পাকিস্তানেই বহালে দাউদ

পাকিস্তানেই বহালে দাউদ

এখনও করাচিতেই বহাল তবিয়তে রয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। জানা গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে।

ফের অসুস্থ মদন মিত্র

ফের অসুস্থ মদন মিত্র

সারদা রিয়েলটি মামলায় মদন মিত্রের জামিনের বিরোধিতা করে এদিন কলকাতা হাইকোর্টে আবেদন জানানোর কথা সিবিআইয়ের। তার আগে আজ সকালে ফের অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করতে হল মদনবাবুকে।

খুব শীঘ্র নয়া দল নিয়ে আত্মপ্রকাশ মুকুলের

খুব শীঘ্র নয়া দল নিয়ে আত্মপ্রকাশ মুকুলের

'ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি' নিয়ে খুব তাড়াতাড়ি আত্মপ্রকাশ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়। এমনটাই জানা গিয়েছে মুকুলবাবুর ঘনিষ্ঠ সূত্রে।

মদনের বিরুদ্ধে হাইকোর্টে সিবিআই

মদনের বিরুদ্ধে হাইকোর্টে সিবিআই

সারদা রিয়েলিটি মামলায় অভিযুক্ত রাজ্যের মন্ত্রী মদন মিত্রের জামিনের বিরোধিতা করে এদিন কলকাতা হাইকোর্টে আবেদন জানাল সিবিআই। মামলাটি শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। আজই মামলার শুনানি হতে পারে।

গরহাজির মদনের আইনজীবী

গরহাজির মদনের আইনজীবী

মদন মিত্রের আইনজীবী আদালতে হাজির না হওয়ায় সারদা কাণ্ডে জামিন খারিজ নিয়ে সিবিআইয়ের আবেদন মামলার শুনানি হল না এদিন। এদিন সকালে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মদনের জামিন খারিজের আবেদন জানায় সিবিআই। তবে দেখা যায়, মদনবাবুর কোনও আইনজীবীই উপস্থিত নেই। তখন বিচারপতি জানান, মদনের আইনজীবীদের অনুপস্থিতিতে এই শুনানি সম্ভব নয়। পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ৫ নভেম্বর।

এ কেমন আইন!

এ কেমন আইন!

সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছে, ২০০৫ সালের ৯ সেপ্টেম্বরের আগে যদি বাবার মৃত্যু হয় তাহলে সম্পত্তিতে আইনত অধিকার থাকছে শুধুমাত্র পুত্র সন্তানের। কন্যা সন্তানেরা সম্পত্তির কোনও অধিকার পাবেন না।

আজই ভারতে ফিরবে ছোটা রাজন

আজই ভারতে ফিরবে ছোটা রাজন

আজ রাতেই ভারতে ফেরানো হবে ছোটা শাকিলকে। জানালেন ইন্টারপোলের এক আধিকারিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+