৩ মে : সারাদিনের খবর একনজরে

দুপুর ২ টো ৪৪ মিনিট : গিরিশ পার্কে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু। আবাসন থেকে উদ্ধার বৃদ্ধের পচা গলা দেহ। নাম মহাদেব সরকার। খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ।
দুপুর ২ টো ৩০ মিনিট : তুষারপাতের পর ফের খুলছে রাজৌরির মুঘল রোড।
দুপুর ১২ টা ৩৬ মিনিট :
Delhi: FM Arun Jaitley flags off relief material for #NepalEarthquake victims. pic.twitter.com/vvl76maVS6
— ANI (@ANI_news) May 3, 2015 দুপুর ১২ টা ১৫ মিনিট :
Delhi: Kashmiri pandits protest at Jantar Mantar pic.twitter.com/NgmKRsxQMY
— ANI (@ANI_news) May 3, 2015 সকাল ১১ টা ৩২ মিনিট : সকাল ৬.২৪ মিনিটে গোয়ার মাডগাওয়ের কাছে লাইনচ্যুত মুম্বই-এরনাকুলাম এক্সপ্রেস ট্রেন। হতাহতের কোনও খবর নেই।
সকাল ১১ টা ২৩ মিনিট : শিলিগুড়িতে পুরবোর্ড গঠনে গড়িমসি। রাজ্য সরকারের দিকে আঙুল তুলল বামেরা। যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এই অভিযোগ খারিজ করেন। তাঁর পাল্টা অভিযোগ সিপিএম অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে।
সকাল ১০ টা ৪৪ মিনিট : ওয়েল্টারওয়েটের লড়াইয়ে জয়ী মেওয়েদার। বক্সিংয়ে দ্বাদশ বিশ্বখেতাব জিতলেন তিনি। লাস ভেগাসে প্যাকিয়াওকে হারালেন মেওয়েদার। জয়ের স্মারক বেল্টের মূল্য ৬ কোটি টাকা। ম্যাচ জয়ের জন্য পাবেন ১১৪২ কোটি টাকা।
সকাল ৯ টা ৪৭ মিনিট :
Baluwatar,Kathmandu: School administration collect funds&relief material for #NepalEarthquake affected people. pic.twitter.com/wmpApovWxO
— ANI (@ANI_news) May 3, 2015 সকাল ৯ টা ৪ মিনিট : আজ দাদা সাহেব ফালকে সহ ৬২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
সকাল ৮ টা ১১ মিনিট : জুয়ার প্রতিবাদ করায় বজবজে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন যুবককে। যুবকের নাম শেখ মফিদুল। গুলি করে মারা হয় তাকে। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত গুণ্ডাদের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার ৫।
সকাল ৮ টা : ভূমিকম্প বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা ৭০০০ ছুঁল।












Click it and Unblock the Notifications