(ছবি) ৩ জানুয়ারি : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৩ জানুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বোমাতঙ্ক
দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে বোমাতঙ্ক। গাজিয়াবাদ স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে খালি করা হল ট্রেন। নয়াদিল্লি স্টেশনে পৌঁছল বোম্ব স্কোয়াড। আনা হল স্নিফার কুকুরও।

শহিদের পরিবার
পাঞ্জাবের গুরুদাসপুরে আইএএফ জওয়ানদের মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পাঠানকোটে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন এই জওয়ানেরা।

কড়া নিরাপত্তা
পাঞ্জাবে জঙ্গি হামলার পর আঁটোসাটো করা হল কলকাতা বিমানবন্দরের নিরাপত্তাও।

সিংহ স্নান
গুজরাতের আমরেলি জেলায় জাফরাবাদ উপকূলে একটি সিংহকে জলে চান করতে দেকে মৎস্যজীবীরা। পরে বনদফতরকে খবর দেওয়া হলে বনকর্মীরা এসে সিংহটিকে নিয়ে যায়।












Click it and Unblock the Notifications