(ছবি) ৩ ফেব্রুয়ারি : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ৩ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

লারার বাজি ভারত

লারার বাজি ভারত

আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতকে অন্যতম ফেভারিট বলে দাবি করলেন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড় ব্রায়ান লারা। তাঁর নিজের দেশকেও কালো ঘোড়া হিসাবে চিহ্নিত করেছেন তিনি।

আইএস সন্দেহভাজন গ্রেফতার

আইএস সন্দেহভাজন গ্রেফতার

আইএসআইএস সমর্থক সন্দেহে গোয়ায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জেরার পরেই গোটা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ভোটার স্লিপে সলমনের ছবি

ভোটার স্লিপে সলমনের ছবি

হায়দ্রাবাদে স্থানীয় পুরসভা নির্বাচনে ভোটার স্লিপে বলিউড অভিনেতা সলমন খানের ছবি থাকায় চাঞ্চল্য ছড়াল। ভোটের দায়িত্বে থাকা আধিকারিকেরা বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে।

হকি অধিনায়কের নামে ধর্ষণের মামলা

হকি অধিনায়কের নামে ধর্ষণের মামলা

ভারতীয় জাতীয় হকি দলের অধিনায়ক সর্দার সিংয়ের নামে ধর্ষণের অভিযোগ দায়ের হল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করায় ধর্ষণের মামলা দায়ের হয়েছে।

লস্কর-ই-তৈবা কম্যান্ডার গ্রেফতার

লস্কর-ই-তৈবা কম্যান্ডার গ্রেফতার

উত্তরপ্রদেশের এটিএস শাখা লখনউ বিমানবন্দর থেকে মঙ্গলবার রাতেআবদুল আজিজ নামে একজন লস্কর-ই-তৈবা কম্যান্ডারকে গ্রেফতার করেছে।

বাংলো ছাড়তেই হবে অধীরকে

বাংলো ছাড়তেই হবে অধীরকে

দিল্লির সরকারি বাংলো ছাড়তেই হবে। দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চও একই নির্দেশ দিল কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে।

দুন এক্সপ্রেসে শ্লীলতাহানি

দুন এক্সপ্রেসে শ্লীলতাহানি

দুন এক্সপ্রেসে এক কিশোরীর শ্লীলতাহানির দায়ে ব্যান্ডেল স্টেশন থেকে গ্রেফতার করা হল এক যুবককে।

ভিসা নেবেন না অনুপম

ভিসা নেবেন না অনুপম

পাকিস্তানি হাইকমিশনার আবদুল বসিতের ভিসা গ্রহণের আবেদন সসম্মানে প্রত্যাখ্যান করলেন বলিউড অভিনেতা অনুপম খের। পাকিস্তানি এক সাহিত্য মেলায় ভারতীয় অতিথিদের তালিকায় থাকা ১৮ জনের মধ্যে একমাত্র অনুপমের ভিসার আবেদন প্রথমে বাতিল করা হয়েছে।

তিন জঙ্গি গ্রেফতার

তিন জঙ্গি গ্রেফতার

জম্মু ও কাশ্মীরের হান্ডওয়ারায় এক জঈশ জঙ্গি সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল বলে জানা গিয়েছে।

শাহরুখকে হুমকি

শাহরুখকে হুমকি

শাহরুখের সিনেমা রইসের শ্যুটিং হওয়ার কথা রয়েছে গুজরাতের কচ্ছের রনে। তবে তা বাতিল করতে হবে বলে হুমকি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা।

শ্লীলতাহানি

শ্লীলতাহানি

চলন্ত ট্রেনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানি। অভিযুক্ত যুবকের জামিন মঞ্জুর করল চাঁচড়া আদালত।

উত্তাল জলপাইগুড়ি

উত্তাল জলপাইগুড়ি

জলপাইগুড়ির মুদিপাড়া নগেন্দ্র নাথ হাইস্কুলে উত্তেজনা। ইংরাজিতে নকল করতে বাধা দেওয়ায় তাণ্ডব স্কুল চত্ত্বরে। আক্রান্ত সহকারী প্রধান শিক্ষক সহ ২। অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের বিরুদ্ধে। ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব মধ্যশিক্ষা পর্ষদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+