(ছবি) ২৯ নভেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৯ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

রান ফর এডুকেশন ম্যারাথন
কলকাতায় অনুষ্ঠিত রান ফর এডুকেশ ম্যারাথনে অংশগ্রহণ করলেন কিরণ বেদী।

পাতকুয়োয় মৃত্যু
তেলেঙ্গানার মেডাক জেলায় পাতকুয়োয় যে ১ বছরের শিশুটি পড়ে গিয়েছিল রবিবার তার মৃত্যু হয়েছে।

কুয়াশা ঘেরা
দিল্লির বিভিন্ন প্রান্তে রবিবার ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন। জাঁকিয়ে শীত আসতে দেরী আছে।

আটক মৎস্যজীবী
৯ ভারতীয় মৎ্স্যজীবী ও ২ টি নৌকা আটক করল শ্রীলঙ্কার নৌসেনা।

ডক্টোরেট উস্তাদ আমজাদ আলি খানের
অসমের কাজিরাঙা বিশ্ববিদ্যালয় শরোদ কিংবদন্তী উস্তাদ আমজাদ আলি খানকে ডক্টরেট সম্মান প্রদান করলেন।

কানপুরে আগুন
কানপুরের একটি পাটের কারখানায় আগুন। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।












Click it and Unblock the Notifications