(ছবি)২৯ মে : সারাদিনের খবর এখনজরে
বেঙ্গালুরু, ২৮ মে : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ডিআরডিও প্রধান
ডিআরডিও-র নয়া প্রধান নিযুক্ত হলেন এস ক্রিস্টোফার। প্রতিরক্ষা মন্ত্রকের নয়া বৈজ্ঞানিক উপদেষ্টা হলেন জি সতীশ রেড্ডি।

অ্যাসিড হামলা
উত্তরপ্রদেশের মীরাটের একটি পরিবারের উপর অ্যাসিড হামলা চালাল দুষ্কৃতীরা। এই ঘটনায় আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গরমে মৃত্যু
গরমের দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮২৬। শুধু অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় মৃতের সংখ্যা ৪১৪।

গোমাংস নিষিদ্ধ
দেশ জুড়ে গোমাংস নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। জানালেন বেঙ্কাইয়া নাইডু।

উচ্চমাধ্যমিকের ফল
আজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ।












Click it and Unblock the Notifications