(ছবি) ২৯ জুন : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ২৯ জুন : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

স্কটিশ চার্চে পোশাক ফতোয়া

স্কটিশ চার্চে পোশাক ফতোয়া

কলকাতার ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজে এবার পোশাক নিয়ে ফতোয়া কলেজ কর্তৃপক্ষের। ছোট স্কার্ট পড়তে পারবেন না মেয়েরা। শাড়ি ও সালোয়ার কামিজ 'সঠিকভাবে পরতে হবে।' ছেলেরা কানে দুল পড়তে পারবে না ইত্যাদি ইত্যাদি।

অ্যাডমিটে সারমেয়

অ্যাডমিটে সারমেয়

স্টেট কাউন্সিলের বৃত্তিমূলক প্রশিক্ষণ পরীক্ষার অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরে।

আপের প্রতিবাদ

আপের প্রতিবাদ

কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে আপের প্রতিবাদ রাজধানীতে। যন্তরমন্তর থেকে প্রতিবাদ মিছিল যাবে সংসদ পর্যন্ত।

মোদীতে চুপ মোদী

মোদীতে চুপ মোদী

ললিতা মোদী নিয়ে এখনও নিশ্চুপ নরেন্দ্র মোদী। এদিকে টুইটারে নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ ললিত মোদী।

উইম্বলডন ২০১৫

উইম্বলডন ২০১৫

আজ থেকে শুরু হচ্ছে উইম্বলডন ২০১৫। নোভাক জোকোভিক এভং সেরেনা উইলিয়ামস-এর খেলা রয়েছে আজকে।

অনুব্রত মণ্ডল

অনুব্রত মণ্ডল

পুলিশকে হুমকি মামলায় আগাম জামিন পেলেন অনুব্রত মণ্ডল। মাত্র ১ হাজার টাকার বন্ডে অনুব্রতকে আগাম জামিন দি সিউড়ির সিজেএ আদালত।

মিড ডে মিল খেয়ে অসুস্থ

মিড ডে মিল খেয়ে অসুস্থ

বিহারের মধুবনি জেলায় মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ল শতাধিক শিশু।

খুরশিদের আক্রমণ

খুরশিদের আক্রমণ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে নিরবতা ভেঙে দোষী মন্ত্রীদের শাস্তি দেবেন? ললিত মোদী কাণ্ডে সুর চড়ালেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ।

আর কে নগরে ভোটগণনা

আর কে নগরে ভোটগণনা

চেন্নাইয়ে আর কে নগর উপনির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে লড়ছেন জয়ললিতা। আগামিকাল সেখানে ভোটগণনা হবে।

সাসপেন্ড দুই তৃণমূল বিধায়ক

সাসপেন্ড দুই তৃণমূল বিধায়ক

দলবিরোধী কাজের জন্য হলদিয়া এবং ব্যারাকপুরের দুই দলীয় বিধায়ক শিউলি সাহা এবং শীলভদ্র দত্তকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল। গতকাল মুকুল রায়ের ইফতার পার্টিতে যাওয়ার জন্যই সাসপেন্ড বলে খবর অন্দরের।

উধাও 'টপ রামেন'

উধাও 'টপ রামেন'

এফএসএসএআইয়ের নির্দেশ মেনে বাজার থেকে ম্যাগির মতোই বাজার থেকে উধাও হয়ে গেল 'টপ রামেন' ইনস্ট্যান্ট নুডলস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+