(ছবি) ২৯ জুলাই : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৯ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

সাহারা
সুব্রত রায়ের মিউচুয়াল ফান্ডের লাইসেন্স বাতিল করল সেবি।

ইয়াকুবের ভাগ্য
তাঁর সাজা নিয়ে পুনর্বিবেচনার জন্য আবারও আদালতে আর্জি জানিয়েছিলেন ১৯৯৩ মুম্বই বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত অয়াকুব মেমন। কিন্তু এই বিষয়ে দুই বিচারকের মতভেদের কারনে মামলাটি উচ্চতর বেঞ্চের কাছে পাঠানো হয়েছিল। মঙ্গলবার ৩ বিচারকের একটি বেঞ্চ তৈরি করা হয়েছিল। এই বেঞ্চই আজ ইয়াকুব মেমনের ভাগ্য নির্ধারণ করবে।

ভেঙে পড়ল বহুতল
মুম্বইয়ের থানের থাকুরলিতে বহুতল ভেঙে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত ১০। উদ্ধারকার্য চলছে।

অসাধ্য সাধন
থানের বহুতল ভেঙে পড়ে যে ধ্বংসস্তুপের সৃষ্টি হয়েছে সেখান থেকে এক তরুণীকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কালামের শেষ যাত্রা
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ আজ দিল্লি থেকে তাঁর জন্মভূমি তামিলনাড়ুর মালেশ্বরমে নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল সেখানেই কালামের শেষকৃত্য সম্পন্ন হবে। বুধবার পালম বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু এবং বিজেপি নেতা শাহজাহান হুসেন।

বৃষ্টিতে মৃত্যু
গুজরাতে ক্রমশ ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি। এখনও পর্যন্ত গুজরাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২।

ফাঁসিই হবে ইয়াকুবের
সব রাস্তা বন্ধ হয়ে গেল। ফাঁসিতেই ঝোলানো হবে ১৯৯৩ সালের মুম্বই হামলার অন্যতম সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব মেমনকে।

রাজ্যপালও খারিজ করলেন আবেদন
মহারাষ্ট্রের রাজ্যপালও খারিজ করলেন ইয়াকুব মেমনের ফাঁসি রদের আবেদন।

রামেশ্বরমের উদ্দেশ্যে রাহুল
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের শেষকৃত্যে অংশ নিতে তামিলনাড়ুর রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা দিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী সহ অন্য নেতারা।

বিহারে মোদী
বিহার নির্বাচনের জন্য আগামী মাসে সেরাজ্যে মোট তিনটি জনসভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নাগপুর জেলে ১৪৪ ধারা
নাগপুর সেন্ট্রাল জেলের পাঁচশো মিটারের মধ্যে আগামিকাল বিকাল পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications