(ছবি) ২৯ জানুয়ারি : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৯ জানুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

কামদুনি
কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ৬ জনের সাজা ঘোষণা আজ।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধে উত্তপ্ত বীরভূমের বাহিরি গ্রাম। কাজল শেখ ও গদাধর হাজরা গোষ্ঠীর মধ্যে ব্যাপক গণ্ডগোল। বোমাবাজি, লুঠপাটের অভিযোগ। আতঙ্কে গ্রামের মানুষ।

কং মুখপাত্র
কংগ্রেসের মুখপাত্র হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণীশ তিওয়ারিতে নিয়োগ করা হয়েছে।

টি২০
অস্ট্রেলিয়া বনাম ভারত দ্বিতীয় টি-২০ ম্যাচ আজ মেলবোর্নে খেলা হবে।

মাধ্যমিক পরীক্ষা
আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

নওয়াজউদ্দিন
ষড়যন্ত্র করে আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। অভিযোগকারীনিকে আমি কোনওদিন আবাসন চত্বরে দেখিইনি। মহিলা হেনস্থা মামলায় সাংবাদিক সম্মেলনে জানালেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিক।

গ্রেফতার আপ নেতা
সরকারি আধিকারিককে হেনস্থা করায় আম আদমি পার্টির বিধায়ক মহেন্দ্র যাদবকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।












Click it and Unblock the Notifications