(ছবি) ২৮ অক্টোবর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ২৮ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

দ্বিপাক্ষিক বৈঠক

দ্বিপাক্ষিক বৈঠক

ভারত-আফ্রিকা সম্মেলন : আফ্রিকার প্রতিনিধি দলের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিহার নির্বাচন

বিহার নির্বাচন

বিহার বিধানসভা নির্বাচন : আজ তৃতীয় দফার নির্বাচনে বিহারের ৫০ টি কেন্দ্রের ভোটগ্রহণ চলছে।

আহত শিবসেনা নেতা

আহত শিবসেনা নেতা

শিবসেনা নেতা অনিল চৌহানের উপর গুলি চালাল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। অনিল চৌহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এফআইএর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

পাকিস্তান

পাকিস্তান

পাকিস্তান-আফগানিস্তানের ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। মৃতের সংখ্যা বেড়ে এখন ৩৭৬। আহতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে।

বাজি নিষেধাজ্ঞা

বাজি নিষেধাজ্ঞা

দীপাবলিতে পটকাবাজি পুরোপুরি নিষিদ্ধ করলে ধর্মীয় ভাবাবেগ আহত হবে, জানিয়ে দিল শীর্ষ আদালত।

ছোটা রাজন

ছোটা রাজন

কিডনির সমস্যা থাকায় ইন্দোনেশিয়ার হাসপাতালে পাঠানো হয়েছে ছোটা রাজনকে।

বাঁদরের তাণ্ডব

বাঁদরের তাণ্ডব

বিহারের বক্তিয়ারপুর ভোটকেন্দ্রে বাঁদরের তাণ্ডব। বাঁদরের কামড়ে জখম ৬ ভোটার। আহতদের মধ্যে একজন বৃদ্ধাও রয়েছেন।

দিল্লি আইআইটিতে মার্ক

দিল্লি আইআইটিতে মার্ক

আইআইটি দিল্লিতে ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের উত্তর দিলেন ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ।

ডেঙ্গুতে আক্রান্ত ইন্দ্রাণী

ডেঙ্গুতে আক্রান্ত ইন্দ্রাণী

জেলে বসেই ডেঙ্গুতে আক্রান্ত হলেন শিনা বোরা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী।

ছোটা রাজনের প্রতিক্রিয়া

ছোটা রাজনের প্রতিক্রিয়া

কাউকে ভয় পাই না, ধরা পড়ার পর প্রথমবার ক্যামেরার সামনে প্রতিক্রিয়া আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের।

ধর্মঘটে ইতি

ধর্মঘটে ইতি

অবশেষে ধর্মঘট শেষ করল পুনে এফটিআইআইয়ের পড়ুয়ারা। তবে নানাভাবে বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্রছাত্রীরা।

বিহার ভোট

বিহার ভোট

বিকেল ৫টা পর্যন্ত তৃতীয় দফার ভোটে এদিন বিহারে ভোট পড়ল ৫৩.৩২ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+