(ছবি) ২৮ জুন : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ২৮ জুন : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ভূমিকম্প

ভূমিকম্প

ফের ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। পাশাপাশি কলকাতাতেও অনুভূত হয় ভূমিকম্প। সকাল ৬ টা ৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। কম্পনের উৎসস্থল ছিল অসমের বাসুগাঁও। কম্পন অনুভূত হয় নেপাল ভুটান বাংলাদেশেও।

মুম্বইয়ে দুর্ঘটনা

মুম্বইয়ে দুর্ঘটনা

মুম্বইয়ে বিএএসটি বাস একটি স্কুটারকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ২ মহিলার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে।

সিংহের মৃত্যু

সিংহের মৃত্যু

গুজরাতের বন্যায় আমরেলির ক্রকঞ্চে ৮টি সিংহের মৃত্যু হয়েছে।

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ট্রমা সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পথদুর্ঘটনা

পথদুর্ঘটনা

নদিয়ার চাঁপড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু ৬ জনের। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি ম্যাটাডোর।

রচনার বাড়িতে চুরি

রচনার বাড়িতে চুরি

অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বড়সড় চুরির অভিযোগ। ৮ লক্ষ টাকার গয়না ও ২ লক্ষ টাকার নগদ চুরি হয়েছে। চুরির পর থেকেই নিখোঁজ পরিচারিকা। ঘটনার তদন্তে লেক থানার পুলিশ।

বসুন্ধরা রাজে

বসুন্ধরা রাজে

দিল্লি গিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব ঘুচল বসুন্ধরা রাজের। দলে পাশে আছে, কারোর সঙ্গে বৈঠক করার দরকার নেই জানিয়ে দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব।

কুয়োয় শিশুকন্যা

কুয়োয় শিশুকন্যা

পাটনার মিত্র কলোনিতে কুয়োয় ৫ বছরের একটি মেয়ে ঢুকে গিয়েছিল। ৫ঘন্টার মধ্যে তাঁকে উদ্ধার করা হলেও বাঁচানো গেল না শিশুকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+