(ছবি) ২৭ অক্টোবর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ২৭ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড

মানিকতলার কাছে বাগমারী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু হয়েছে। দোকানের মধ্যে আটকে পড়ায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু। ১০ টি দোকান একেবারে ভস্মীভূত। দমকলের ৭ টি ইঞ্জিন প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আসছে ম্যাগি

আসছে ম্যাগি

আগামী মাস থেকেই ফের বাজারে ম্যাগি বিক্রি শুরু করবে নেসলে ইন্ডিয়া।

ঘুষকাণ্ডে প্রাক্তন আপ নেতা

ঘুষকাণ্ডে প্রাক্তন আপ নেতা

প্রাক্তন আপ মন্ত্রী অসীম আহমেদ খানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা রুজু করল সিবিআই।

পাকিস্তানে ভূমিকম্প

পাকিস্তানে ভূমিকম্প

আফগানিস্তান, পাকিস্তানের ৭.৫ তীব্রতার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮০।

জুকারবার্গের তাজ দর্শন

জুকারবার্গের তাজ দর্শন

ভারতে এসে তাজমহল দর্শন করলেন ফেসবুকের স্রষ্টা মার্ক জুকারবার্গ। এই অভিজ্ঞতা অবিশ্বাস্য, এমনটাই জানিয়েছন তিনি।

সরকারি বিজ্ঞাপনে মমতা নয়

সরকারি বিজ্ঞাপনে মমতা নয়

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আপাতত থাকছে না। বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহারের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু তাতে কর্ণপাত না করে জানানো হয়েছে, আগামী বছরের জানুয়ারি পর্যন্ত মুখ্যমন্ত্রীর ছবি ছাড়াই বিজ্ঞাপন দিতে হবে রাজ্যকে। কারণ আগামী ১২ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে।

রাষ্ট্রপতি সকাশে গীতা

রাষ্ট্রপতি সকাশে গীতা

এদিন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন পাকিস্তান থেকে ভারতে ফেরা মূক ও বধীর গীতা। এর আগে তিনি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন।

ছোটা রাজন গ্রেফতার না এটি আত্মসমর্পণ

ছোটা রাজন গ্রেফতার না এটি আত্মসমর্পণ

ছোটা রাজন গ্রেফতার হয়েছে না হামলা থেকে বাঁচতে আত্মসমর্পণ করেছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ছোটা শাকিলের হাত থেকে বাঁচতে রাজন আত্মসমর্পণ করেছে বলে একাংশের মত।

গ্রেফতার অমিত

গ্রেফতার অমিত

মহিলা নিগ্রহের ঘটনায় গ্রেফতার করা হল জাতীয় দলের ক্রিকেটার অমিত মিশ্রকে। তবে গ্রেফতারের সঙ্গে সঙ্গেই জামিন পেয়ে গিয়েছেন তিনি।

কেরল ভবনে গোমাংস বিক্রি

কেরল ভবনে গোমাংস বিক্রি

গো-মাংস বিতর্কের আঁচ এবার খাস রাজধানী দিল্লিতে। সেখানকার কেরল ভবনে গোমাংস বিক্রির অভিযোগে হানা দিল দিল্লি পুলিশ। যা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। ঘটনার নিন্দা করেছে কেন্দ্র বিরোধী দলগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+