(ছবি) ২৭ মে : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে

বেঙ্গালুরু, ২৭ মে : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

মমতার শপথ

মমতার শপথ

আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে শপথ নেবেন তাঁর মন্ত্রিসভার আরও ৪১ জন মন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে বিভিন্ন ক্ষেত্রের নামি দামি ব্যক্তিত্ব।

পথদুর্ঘটনায় মৃত ১১

পথদুর্ঘটনায় মৃত ১১

রাজস্থানের রাজসমন্দে একটি জিপকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। এই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

বিতর্কিত মন্তব্য হরিয়ানার ডিজিপির

বিতর্কিত মন্তব্য হরিয়ানার ডিজিপির

কেউ যদি মহিলাদের অপমান করে বা হেনস্থা করে কিংবা কাউকে প্রাণে মারার চেষ্টা করে তাহলে, সাধারণ মানুষের সম্পূর্ণ অধিকার রয়েছে অপরাধীর প্রাণ নেওয়ার। হরিয়ানার ডিজিপির মন্তব্যে বিতর্কে।

গুলির লড়াই

গুলির লড়াই

জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় সেনা জওয়ান ও দুষ্কৃতীদের মধ্যে গুলির লড়াই চলছে।

জম্মু ও কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ

জম্মু ও কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ

জম্মু ও কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে ৪ জঙ্গির মৃত্যু হয়েছে। সঙ্গে একজন সেনাও নিহত হয়েছেন।

নাইজেরিয় ছাত্রের মৃত্যুতে রিপোর্ট তলব সুষমার

নাইজেরিয় ছাত্রের মৃত্যুতে রিপোর্ট তলব সুষমার

হায়দ্রাবাদে এক নাইজেরিয় ছাত্র মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

রেড রোডে শপথ মমতার

রেড রোডে শপথ মমতার

মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতার রেড রোডে শপথ নেন তিনি।

চেন্নাইয়ে চোরাই সোনা উদ্ধার

চেন্নাইয়ে চোরাই সোনা উদ্ধার

চেন্নাই বিমানবন্দরে ১.০৬ কোটি টাকার চোরাই সোনা ধরা পড়ল। ব্যাঙ্কক থেকে এই চোরাই সোনা আমদানি হয়েছিল বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+