(ছবি) ২৭ জুন : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৭ জুন : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

দিল্লিতে বসুন্ধরা
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে এদিন দিল্লিতে যাচ্ছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া।

তিউনিশিয়ায় বন্দুকবাজের হামলা, মৃত ৩৯
তিউনিশিয়ায় এক সমুদ্রসৈকতের হোটেলে বন্দুকবাজের হামলা। প্রকাশ্যে ছোঁড়া গুলিতে ৩৯ জনের মৃত্যু হয়েছে।

তামিলনাড়ুতে উপনির্বাচন
তামিলনাড়ুর আর কে নগরে উপনির্বাচন চলছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর ফের এখান থেকেই জেতার জন্য লড়ছেন এআইএডিএমকে নেত্রী জয়ললিতা।

স্কুলে গাছ পড়ে মৃত ৫ শিশু
কেরলের কোথমঙ্গলমে প্রবল ঝড়-বৃষ্টিতে স্কুল চলাকালীন তার উপরে একটি গাছ ভেঙে পড়ে ৫ জন শিশুর মৃত্যু ঘটেছে।

বেঙ্কাইয়া নাইডু
শহুরে জনসংখ্যার ভিত্তিতেই 'স্মার্ট সিটি' নির্বাচন করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু।

দিগ্বিজয় সিং
সবকিছুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাকের ডগায় হচ্ছে। ফলে কোনওভাবেই তিনি দায় এড়াতে পারেন না। ললিত মোদী কাণ্ডে মন্তব্য কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের।

সারানো হল কেদারধামে যাওয়ার সেতু
প্রবল বৃষ্টিতে ভেঙে গিয়েছিল কেদারধামে যাওয়ার মাঝে মন্দাকিনি নদীর উপরে থাকা এই সেতুটি। কেদারধাম যাত্রা আপাতত বন্ধ থাকলেও এদিন সারিয়ে তোলা হল এটিকে।

বসুন্ধরা রাজে দেখা করলেন না নেতৃত্বের সঙ্গে
দিল্লিতে একটি বৈঠকে যোগ দিতে এসে দলের কোনও বড় নেতার সঙ্গে দেখা না করেই ফের জয়পুরে ফিরে গেলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া।

আর কে পাচৌরি
এক মহিলাকে যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত আর কে পাচৌরিকে আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ যাওয়ার অনুমতি দিল আদালত।

ডিএসও-র বিক্ষোভ
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার নাম ললিত মোদী কাণ্ডে জড়ানোয় কলকাতায় রাজভবনের বাইরে বিক্ষোভ ডিএসও-র।












Click it and Unblock the Notifications