(ছবি) ২৭ ফেব্রুয়ারি : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে

বেঙ্গালুরু, ২৭ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ফের আদালতে পেশ হবেন উমর খালিদরা

ফের আদালতে পেশ হবেন উমর খালিদরা

জেএনইউ কাণ্ডে ধৃত ছাত্রনেতা উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের তিন দিনের পুলিশ হেফাজতের মেয়াদ এদিন শেষ হচ্ছে। এদিন ফের তাঁদের আদালতে পেশ করা হবে।

কর্ণাটকে প্রধানমন্ত্রী

কর্ণাটকে প্রধানমন্ত্রী

এদিন কর্ণাটকের বেলাগাভিতে কৃষকসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জিকা ভাইরাসে মার্কিন মুলুকে আক্রা্ন্ত ৯

জিকা ভাইরাসে মার্কিন মুলুকে আক্রা্ন্ত ৯

মার্কিন যুক্তরাষ্ট্রে ৯ জন গর্ভবতী মহিলা জিকা ভাইরাসে আক্রান্ত বলে খবর পাওয়া গিয়েছে।

কেজরিকে প্রাণনাশের হুমকি

কেজরিকে প্রাণনাশের হুমকি

হত্যার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে। জনৈক গৌরব কুমার নামে কোনও এক ব্যক্তির আইডি থেকে এই ইমেল গিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

বন্ধ হল হাওড়ার কটন মিল

বন্ধ হল হাওড়ার কটন মিল

ফের একবার বন্ধ হয়ে গেল হাওড়ার ফুলেশ্বর এলাকার ঊষা কটন মিল। কর্মহীন হলেন প্রায় এক হাজার শ্রমিক। এদিন সকালে কাজে যোগ দিতে এসে গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলে থাকতে দেখেন কর্মীরা। প্রসঙ্গত, এর আগে গত বছরের নভেম্বরে এই কারখানাটি বন্ধ হয়েগিয়ে ফের খুলেছিল।

সোমালিয়ার হোটেলে জঙ্গি হানা

সোমালিয়ার হোটেলে জঙ্গি হানা

আফ্রিকার জঙ্গি উপদ্রুত সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জঙ্গি হানায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন জঙ্গি রয়েছে। এক আত্মঘাতী জঙ্গি হোটেলে ঢুকে নিজেকে উড়িয়ে দেওয়ার সুযোগে আরও চার বন্দুকধারী জঙ্গি হোটেলে ঠুকে পড়ে। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে লড়াইয়ের পরে জঙ্গিরা মারা যায়।

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ কানহাইয়ার

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ কানহাইয়ার

জেএনইউয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারকে নিগ্রহ করেছিলেন আইনজীবীর পোশাকধারী কিছু ব্যক্তি। এবার নিজের মুখেই নিগৃহীত কানহাইয়া এই বিবৃতি দিলেন। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার বিষয়টিকেও তুলে ধরেছেন তিনি।

ভারতে আসছেন প্রিন্স-কেট

ভারতে আসছেন প্রিন্স-কেট

আগামী ১০ এপ্রিল ভারত সফরে আসছেন ব্রিটেনের রাজপুত্র প্রিন্স উইলিয়ামস ও তাঁর স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। তাজমহল সহ একাধিক জায়গা ঘুরে দেখবেন দুজনে।

স্মৃতির বিরুদ্ধে প্রিভিলেজ মোশন

স্মৃতির বিরুদ্ধে প্রিভিলেজ মোশন

সংসদে বিতর্কের জেরে বিজেপি সাংসদ স্মৃতি ইরানির বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনতে চলেছে কংগ্রেস।

হাইকোর্টের দ্বারস্থ পাচৌরি

হাইকোর্টের দ্বারস্থ পাচৌরি

তাঁর বিরুদ্ধে কুৎসা চালিয়ে যাচ্ছে সংবাদমাধ্যমের একাংশ। এটি বন্ধ করতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন টেরি সংস্থার ভাইস চেয়ারম্যান আর কে পাচৌরি।

মেরুকরণের রাজনীতি করছে বিজেপি তোপ চিদাম্বরমের

মেরুকরণের রাজনীতি করছে বিজেপি তোপ চিদাম্বরমের

দেশভাগ ও বাবরি মসজিদ ধ্বংসের পরে ফের একবার ভারতে মেরুকরণের রাজনীতি করা হচ্ছে বলে বিজেপিকে তোপ দাগলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম।

বাড়ছে ধূমপায়ীদের সংখ্যা

বাড়ছে ধূমপায়ীদের সংখ্যা

১৯৯৮ সালের পর থেকে ভারতে ধূমপায়ীদের সংখ্যা অন্তত ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে সমীক্ষায় উঠে এসেছে এক গবেষকের। ১৯৯৮ সালে সেটা ছিল ৭.৯ কোটি। এখন সেই সংখ্যাটা পৌঁছেছে ১০.৮ কোটি মানুষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+