(ছবি) ২৭ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ২৭ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

মাধবের আশা

মাধবের আশা

ভারত-পাকিস্তান-বাংলাদেশ ফের এক হবে। এমনটাই আশা বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধবের।

হাফিজের টুইট

হাফিজের টুইট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তান সফরের পরই ক্ষোভ উগরে দিলেন ২০০৮ সালের মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ মহম্মদ সঈদ। টুইট করে হাফিজের দাবি, এই সফর আজাদ কাশ্মীরের স্বপ্ন দেখা জনতার কাছে অত্যন্ত দুঃখের। পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফেরও সমালোচনা করেন তিনি।

শেষবার বক্তব্য রাখবেন ওবামা

শেষবার বক্তব্য রাখবেন ওবামা

মার্কিন রাষ্ট্রপতি হিসাবে শেষবার জানুয়ারির ১২ তারিখে স্টেট ইউনিয়নে বক্তব্য রাখবেন বারাক ওবামা।

রাহিলের কাবুল সফর

রাহিলের কাবুল সফর

পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফ আফগানিস্তানে কাবুল সফরে যাচ্ছেন।

শুভ জন্মদিন

শুভ জন্মদিন

এদিন পঞ্চাশ বছর পূর্ণ করলেন বলিউড সুপারস্টার সলমন খান। জন্মদিনে অগণিত ভক্তদের শুভেচ্ছা দাবাং খানকে।

মন কি বাত

মন কি বাত

মন কি বাত রেডিও অনুষ্ঠানে নিজের মনের কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যুব সম্মেলন

যুব সম্মেলন

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে এবছরের যুব সম্মেলন অনুষ্ঠিত হবে ছত্তিশগড়ে। মন কি বাত অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী।

তিওয়ারির দাবি

তিওয়ারির দাবি

নওয়াজ শরিফের সঙ্গে কি কথা হয়েছে, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশকে জানানো উচিত বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি।

ইয়েচুরির আওয়াজ

ইয়েচুরির আওয়াজ

তৃণমূল হঠাও বাংলা বাঁচাও, বিজেপি হঠাও দেশ বাঁচাও। কলকাতায় ব্রিগেড সমাবেশ থেকে আওয়াজ তুললেন সিপিএমের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি।

আকবর বাণী

আকবর বাণী

ডিডিসিএ বিতর্কে কেজরিওয়ালের অরুণ জেটলির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করলেন বিজেপি নেতা এমজে আকবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+