(ছবি) ২৫ মার্চ : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে
বেঙ্গালুরু, ২৫ মার্চ : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

কেজরিকে ফলো মোদীজির
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে টুইটারে ফলো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ জানিয়ে টুইট করলেন কেজরিওয়ালও।

প্রচারে নেই কানহাইয়া
আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কোনও দলের হয়েই প্রচার করবেন না। হায়দ্রাবাদে এসে ফের একথা স্পষ্ট করলেন জেএনইউ-এর ছাত্রনেতা কানহাইয়া কুমার।

পিটারের ফের জামিনের আবেদন
শিনা বোরা হত্যাকাণ্ডে ধৃত মিডিয়া ব্যারন পিটার মুখার্জী ফের একবার জামিনের জন্য আবেদন জানালেন।

পাঠানকোটে সন্দেহজনক স্যুটকেস
পাঠানকোটে চাক্কি ব্রিজের তলার সন্দেহজনক স্যুটকেস পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে জায়গা ঘিরে নিয়েছে। এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।

হেডলির সাক্ষ্য
ফের এদিন মুম্বই হামলার চক্রান্তকারী ডেভিড হেডলির সাক্ষ্য নেওয়া হচ্ছে মুম্বই আদালতে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শিবসেনার জন্য অর্থ তোলার ব্যবস্থা করেছিল বলে আদালতকে জানাল হেডলি।

বালা সাহেবকে আমন্ত্রণ
সেইসময়ে শিবসেনা প্রধান বালা সাহেব থ্যাকারেকেও আমেরিকায় আমন্ত্রণ জানানোর কথা ছিল বলে আদালতকে জানাল হেডলি। তবে তাঁকে মারার কোনও উদ্দেশ্য ছিল না বলেও স্পষ্ট করেছে সে।

মধ্যপ্রদেশে গণধর্ষণ
মধ্যপ্রদেশের ছাতারপুরে এক নাবালিকাকে গণধর্ষণের দায়ে দুজনকে গ্রেফতার করল পুলিশ।

হেডলির আবদার
পাকিস্তানে তাঁর বাবা থাকতেন। এখন ভাই ও অন্যান্য আত্মীয়স্বজনেরা থাকেন। তাদের পরিচয় দেবে না বলে আদালতে জানাল মুম্বই হামলার ষড়যন্ত্রী ডেভিড হেডলি।

জেটলির ইঙ্গিত
রাজ্যে ক্ষমতায় এলে অসমের ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হবে বলে ইঙ্গিত দিলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

চিকিৎসককে পিটিয়ে খুন
বাচ্চা আবদার করায় রাস্তায় খেলতে গিয়েছিলেন দিল্লির বিকাশপুরীর বাসিন্দা পেশায় দন্ত চিকিৎসক এক ব্যক্তি। সেখানে বলটি একজনের বাইকে লাগায় সেই ব্যক্তি লোক ডেকে এনে পিটিয়ে মারল চিকিৎসককে। ঘটনায় মোট ৮ জনকে আপাতত গ্রেফতার করেছে পুলিশ।

শাহিদ উবাচ
অবসর নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেনি বলে জানালেন শাহিদ আফ্রিদি। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান।

পাক তদন্তকারী দলের ভিসা মঞ্জুর
পাঠানকোট হামলার জন্য ভারতে আসতে চাওয়া পাকিস্তানের তদন্তকারী দলের পাঁচ সদস্যের ভিসা মঞ্জুর করল পাক সরকার।












Click it and Unblock the Notifications