(ছবি) ২৪ মে : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে

বেঙ্গালুরু, ২৪ মে : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

অসমে শপথ সর্বানন্দের

অসমে শপথ সর্বানন্দের

অসমের মুখ্যমন্ত্রী পদে এদিন শপথ নেবেন সর্বানন্দ সোনওয়াল। এই প্রথম অসমে বিজেপি সরকার গঠন করছে।

নয়া নজির অখিলেশের

নয়া নজির অখিলেশের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নয়া নজির স্থাপন করলেন অখিলেশ সিং যাদব। রাস্তায় তাঁর কনভয় দাঁড় করিয়ে একটি অ্যাম্বুলেন্সকে হাসপাতালে যাওয়ার জায়গা করে দিলেন তিনি।

কেজরির ক্ষমা দাবি বিজেপির

কেজরির ক্ষমা দাবি বিজেপির

গোয়ার বাসিন্দাদের অপমান করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এই বলে কেজরিকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়ে বিক্ষোভ দেখাল গোয়ার বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, কেজরি বলেছেন, গোয়া যৌনতা, মাদক ও পানশালার জন্য বিখ্যাত।

যমুনাকে স্বচ্ছ্ব করতে পরিকল্পনা

যমুনাকে স্বচ্ছ্ব করতে পরিকল্পনা

যমুনা নদীকে স্বচ্ছ্ব করতে এবার নয়া পরিকল্পনা করল কেজরিওয়ালের আম আদমি পার্টি সরকার।

মনোরমার জামিন বাতিল

মনোরমার জামিন বাতিল

বিহারের জেডিইউ বিধায়ক মনোরমা দেবীর জামিনের আবেদন বাতিল করল আদালত। মনোরমাদেবীর বাড়িতে মদ পাওয়া ও শিশুশ্রমিককে দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে। তার ছেলে রকির বিরুদ্ধে আদিত্য সচদেব নামে এক তরুণকে খুনের অভিযোগ উঠেছে।

গ্রেফতার বাবা পরমানন্দ

গ্রেফতার বাবা পরমানন্দ

যৌন অপরাধমূলক ধারায় বাবা পরমানন্দ ওরফে রাম শঙ্কর তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ।

অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা অর্ডিন্যান্সে সই রাষ্ট্রপতির

অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা অর্ডিন্যান্সে সই রাষ্ট্রপতির

অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিয়ে কেন্দ্রের আনা অর্ডিন্যান্সে সই করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

মাও রাজ্যের পরিস্থিতি জানতে বৈঠক রাজনাথের

মাও রাজ্যের পরিস্থিতি জানতে বৈঠক রাজনাথের

পরিস্থিতি খতিয়ে দেখতে দেশের ১০টি মাওবাদী অধ্যুষিত রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিদের সঙ্গে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

ফাস্ট ট্র্যাক স্মর্ট সিটির নাম ঘোষণা

ফাস্ট ট্র্যাক স্মর্ট সিটির নাম ঘোষণা

দেশের প্রথম ১৩ ফাস্ট ট্র্যাক স্মর্ট সিটির নাম ঘোষণা করলেন কেন্দ্রীয়মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। প্রথম হয়েছে লখনৌ। তালিকায় রয়েছে রাজারহাটের নামও।

সেতু থেকে ট্রাক পড়ে মৃত ২

সেতু থেকে ট্রাক পড়ে মৃত ২

মধ্যপ্রদেশের রাজগড় এলাকায় একটি ট্রাক ব্রিজ থেকে পড়ে গিয়ে ২ জনের মৃত্য ও ৮ জন আহত হয়েছেন।

বিরোধী দলনেতা স্তালিন

বিরোধী দলনেতা স্তালিন

তামিলনাড়ু বিধানসভায় বিরোধী দলনেতা হলেন ডিএমকে দলের বিধায়ক তথা করণানিধির পুত্র এমকে স্তালিন।

কাশ্মীরে তৎপর সেনা

কাশ্মীরে তৎপর সেনা

জঈশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন জঙ্গিরা যে কোনও মুহূর্তে হামলা চালাতে পারে। এই খবর আসার পরই জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা অনেক জোরদার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+