(ছবি) ২৩ মার্চ : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে
বেঙ্গালুরু, ২৩ মার্চ : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

আজ দোলযাত্রা
আজ দোল উৎসব। ফাগুনের রঙে রাঙিয়ে ওঠার দিন আজ। রাজ্যের নানা প্রান্তে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে রং-পিচকিরি নিয়ে হই-হুল্লোড়।

ফের হেডলিকে জিজ্ঞাসাবাদ
মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলিকে এদিন ফের একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুম্বই আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জেলে বসে এই জিজ্ঞাসাবাদে শামিল হয়েছে হেডলি।

ভোট প্রচারে রাজ্যে সোনিয়া-রাহুল
বিধানসভা ভোট উপলক্ষ্যে রাজ্যে ভোট-প্রচারে আসছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহ সভাপতি রাহুল গান্ধী।

আজ ভারত-বাংলাদেশ মহারণ
এদিন বেঙ্গালুরুতে বাংলাদেশের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া।

ওবামার আর্জেন্তিনা সফর
ঐতিহাসিক কিউবা সফর শেষ করে আর্জেন্তিনায় পৌঁছলেন বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা।

সুস্থ জেটের ক্রু সদস্যরা
ব্রাসেলস বিমানবন্দরে জঙ্গি হামলায় জেট এয়ারওয়েজের যে দুজন ক্রু সদস্য আহত হয়েছেন, তাঁরা সুস্থ রয়েছেন বলে জানাল কর্তৃপক্ষ।

ডিএ বাড়ল কেন্দ্রীয় কর্মচারীদের
দোলের দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ৬ শতাংশ ডিএ বাড়াল কেন্দ্র সরকার। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ফারাক বেড়ে হল ৫০ শতাংশ।

টুইটারে বিগ বি-র ২ কোটি ফলোয়ার
স্যোশাল নেটওয়ার্কিং মাইক্রো ব্লগিং সাইট টুইটারে বিগ বি অমিতাভ বচ্চনের ফলোয়ার ছাড়াল ২ কোটি। বলিউড সেলেবসদের মধ্যে তিনিই প্রথম এই মাইলস্টোন অতিক্রম করলেন।

আরও বড় হামলার হুমকি আইএসের
আইএসের বিরোধিতা করা দেশগুলির উপরে আরও ভয়াবহ আক্রমণ চালানো হবে বলে হুমকি দিল আইএসআইএস জঙ্গি সংগঠন। ব্রাসেলসের ঘটনায় ইতিমধ্যেই দায় স্বীকার করেছে আইএস। এর চেয়েও ভয়ঙ্কর হামলা শত্রু দেশের উপরে চালানো হবে বলে হুমকি দিয়েছে জঙ্গিরা।

চিন্নাস্বামীতে ভারত-বাংলাদেশে লড়াই
টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের লক্ষ্যে এগিয়ে যেতে আজ সন্ধ্যায় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭ টায়।

ভগত সিংদের মোদীর স্যালুট
শহিদ ভগত সিং, সুখদেব ও রাজগুরুকে তাঁদের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লিখেছেন, আমি ভগত সিং, সুখদেব ও রাজগুরুকে কুর্নিশ করছি। তাঁদের অসীম সাহসিকতাকে স্যালুট জানাচ্ছি। তাঁদের দেশপ্রেম বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।
প্রসঙ্গত, ১৯৩১ সালের ২৩ মার্চ লাহোরে ভগত সিং, সুখদেব ও রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়।

ব্রাসেলসের ঘটনায় চিহ্নিত ২
ব্রাসেলস বিমানবন্দরে হামলার ঘটনায় দুজনকে চিহ্নিত করা হয়েছে। খালিদ ও ব্রাহিম এল বাকরৌরি নামে দুই ভাই মিলে এই জঙ্গি হামলা চালিয়েছে। ছবিতে থাকা আর এক সন্দেহভাজনকে চিহ্নিত করার কাজ চলছে।












Click it and Unblock the Notifications