(ছবি) ২৩ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৩ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পাশ জুভেনাইল জাস্টিস বিল
মঙ্গলবার রাতে রাজ্যসভায় পাশ হল জুভেনাইল জাস্টিস বিল। এবার থেকে খুন ও ধর্ষণের ক্ষেত্রে ১৮ নয়, ১৬ বছর বয়সকেই সাবালক হিসাবে ধরা হবে।

খুশি কৈলাশ
জুভেনাইল জাস্টিস বিল পাশ হওয়ার তিনি খুশি বলে জানালেন নোবেলজয়ী সমাজকর্মী কৈলাশ সত্যার্থী। সাংসদদের এজন্য ধন্যবাদও জানান তিনি।

স্থগিত মঙ্গলাভিযান
যান্ত্রিক ত্রুটির কারণে আগামী মঙ্গলাভিযান পর্ব আপাতত স্থগিত রাখল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

আমেঠীতে রাহুল
দুই দিনের আমেঠী সফরে যাচ্ছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। এটাই তাঁর নির্বাচনী ক্ষেত্র।

বর্ষসেরা স্মিথ
আইসিসি বর্ষসেরা ক্রিকেটার ও টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলীয় ক্রিকেটার স্টিভ স্মিথ।

বিক্ষোভের মুখে রাজনাথ
বিএসএফের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের নিয়ে দিল্লি থেকে রাঁচির যাওয়ার পথে ভেঙে পড়ে বিএসএফের একটি বিমান। ঘটনায় মারা যান ১০ আরোহী। এই বিমান দুর্ঘটনায় নিহত বিএসএফ আধিকারিক ও জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে পরিজনদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

ওয়াটারলু স্ট্রিটে আগুন
ফের শহরে অগ্নিকাণ্ড। এদিন সকাল ১০টা নাগাদ ওয়াটারলু স্ট্রিটের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। প্রায় আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

সিবিআই তল্লাশি
বেআইনি অর্থলগ্নি সংস্থা Ramel -এর বেশ কয়েকটি দফতরে ও সংস্থার আধিকারিকদের বাড়িতে তল্লাশি অভিযান চালাল সিবিআই।

রাশিয়া সফরে প্রধানমন্ত্রী
দু'দিনের রাশিয়া সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক নানা বিষয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা ও চুক্তি হওয়ার কথা রয়েছে।

ফের বিপদে সলমন!
হিট অ্যান্ড রান মামলায় হাইকোর্ট মুক্তি দিয়েছে সুপারস্টার সলমন খানকে। সেই শাস্তির বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে মহারাষ্ট্র সরকার।

আদালতে ভিতরে গুলি, মৃত ১
পূর্ব দিল্লির কড়কড়দুমা আদালতে এজলাসের ভেতরেই চলা গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিন
সকাল ১১টা নাগাদ এক বিচারাধীন বন্দিকে আদালতে পেশ করার সময় এজলাসের মধ্যে ঢুকে গুলি ছুড়ে পালায় চার দুষ্কৃতী। তার ফলেই এই ঘটনা ঘটেছে।

মোদীর প্রশংসায় মুফতি
ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে অসাধারণ ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই বক্তব্য জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদের।












Click it and Unblock the Notifications