(ছবি) ২৩ অগাস্ট : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

বেঙ্গালুরু, ২৩ অগাস্ট : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

সিন্ধুর রোড শো

সিন্ধুর রোড শো

এদিন গন্নাভরম থেকে বিজয়ওয়াড়ার ইন্দিরা গান্ধী স্টেডিয়াম পর্যন্ত রোড শো করবেন অলিম্পিকে রুপোজয়ী পিভি সিন্ধু।

মালদহ ও জলপাইগুড়িতে জেলা পরিষদ দখল তৃণমূলের

মালদহ ও জলপাইগুড়িতে জেলা পরিষদ দখল তৃণমূলের

বাম ও কংগ্রেস শিবিরে ভাঙন ধরিয়ে একইদিনে মালদহ ও জলপাইগুড়ি জেলা পরিষদের দল নিল তৃণমূল কংগ্রেস। দুই শিবির থেকেই নেতারা এসে তৃণমূলে যোগ দেওয়াতেই এই ঘটনা ঘটেছে।

সাপ্লিমেন্টারি বাজেট পেশ

সাপ্লিমেন্টারি বাজেট পেশ

এদিন উত্তরপ্রদেশ বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে সাপ্লিমেন্টারি বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

সিরিজ জিতল ভারত

সিরিজ জিতল ভারত

পঞ্চম দিনও একটুও খেলা হল না। ফলে চতুর্থ টেস্ট ড্র হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। তবে শেষ টেস্ট বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় ক্রমতালিকায় একধাপ নেমে দ্বিতীয় স্থানে এল ভারত। পাকিস্তান উঠে এল এক নম্বর স্থানে।

রামাইয়ার বিরুদ্ধে মামলা

রামাইয়ার বিরুদ্ধে মামলা

'পাকিস্তান নরক নয়', এই মন্তব্য করায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের হয়েছে অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রী রামাইয়ার বিরুদ্ধে।

মোদী সকাশে নীতীশ

মোদী সকাশে নীতীশ

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

কাশ্মীর সফরে যাচ্ছেন রাজনাথ

কাশ্মীর সফরে যাচ্ছেন রাজনাথ

বুধবার ২ দিনের কাশ্মীর সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কিছু উচ্চপদস্থ আমলাও রাজনাথের সফরসঙ্গী হচ্ছেন।

মাও আত্মসমর্পণ

মাও আত্মসমর্পণ

ছত্তিশগড়ের নারায়ণপুরে ৬ মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এর মধ্যে ৩ জন মহিলাও রয়েছেন।

সাংবাদিক হত্যা

সাংবাদিক হত্যা

গুজরাতের জুনাগড়ে এক স্থানীয় সংবাদপত্রের সাংবাদিককে ছুরি মেরে হত্যার ঘটনা ঘটেছে। জুনাগড়ের একটি স্থানীয় সংবাদপত্রে কাজ করতেন তিনি।

নার্সের আত্মহত্যা

নার্সের আত্মহত্যা

কর্মক্ষেত্রে হেনস্থা ও মানসিক নির্যাতনের কারণে মহুয়া পাত্র নামে এক নার্স আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সহকর্মীদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে যাদবপুর থানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+