(ছবি) ২২ সেপ্টেম্বর: সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ২২ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ফসলের ক্ষতি

ফসলের ক্ষতি

বৃষ্টির জলে জুনাগড়ের কৃষিজমি ও ফসল নষ্ট হয়ে গিয়েছে।

৯ দিন বাদেও জীবিত

৯ দিন বাদেও জীবিত

কিরাটপুর-নারচক-মানালি হাইওয়েতে সুরঙ্গ ধসে আটকে পরা দুই শ্রমিককে ৯ দিন পরে জীবিত অবস্থায় উদ্ধার করা হল।

রণবীরের বিরুদ্ধে মামলা

রণবীরের বিরুদ্ধে মামলা

বলিউড অভিনেতা ফরহান আখতার ও রণবীর কাপুরের বিরুদ্ধে অনলাইন শপিং সাইট যেটি গ্রাহকদের প্রতারিত করে তার প্রচার করার জন্য বিশ্বাসভঙ্গ, জালিয়াতির মতো অপরাধের অভিযোগ দায়ের করা হল।

মায়াবতী

মায়াবতী

এনআরএইচএম কাণ্ডে আজ মায়াবতীকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

নজরদারি নয়

নজরদারি নয়

কোনও সোস্যাল মিডিয়াতেই নজরদারি নয়। তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। বিতর্কের মুখে পড়ে পিছু হটল কেন্দ্রীয় সরকার।

সোমনাথ ভারতী

সোমনাথ ভারতী

সোমনাথ ভারতীর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল হাই কোর্ট। আজই হয়তো গ্রেফতার করা হতে পারে তাকে।

মমতার 'সাজানো' তত্ত্ব

মমতার 'সাজানো' তত্ত্ব

কান্দিতে তৃণমূলের মিছিলে বন্দুক নিয়ে উল্লাসের ঘটনাকে 'সাজানো' বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমের একাংশ টাকা দিয়ে ওই লোক ঢুকিয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

বিধানসভায় অভিনব প্রতিবাদ বামেদের

বিধানসভায় অভিনব প্রতিবাদ বামেদের

কান্দির ঘটনার প্রতিবাদে এদিন রাজ্য বিধানসভায় খেলনা বন্দুক নিয়ে প্রবেশ করে প্রতীকী বিক্ষোভ দেখালেন বাম বিধায়কেরা। ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী অধ্যক্ষের কাছে জানান, ওই বিধায়করা বিধানসভাকে কলঙ্কিত করেছেন। এমন বিধায়ককে গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

জেটলি-রাজন সাক্ষাৎ

জেটলি-রাজন সাক্ষাৎ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন।

আদালত থেকে বন্দি পালাল

আদালত থেকে বন্দি পালাল

মুম্বই দায়রা আদালত চত্ত্বর থেকে এদিন দুপুরে পালিয়ে গেল এক বিচারাধীন বন্দি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+