(ছবি) ২২ অক্টোবর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২২ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বিজয় দশমী
নাগপুরে ব্জয় দশমী উদযাপন করছে আরএসএস। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ, এবং কেন্দ্রীয় মন্ত্রূ নীতিন গড়কড়ি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।

যান মুক্ত দিবস
দিল্লিতে আজ প্রথম গাড়িমুক্ত দিবস পালন করা হচ্ছে। দিল্লির রেড ফোর্ড থেকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে সাইকেল সমাবেশ শুরু হয়েছে।

নরেন্দ্র মোদী
অন্ধ্রপ্রদেশে নতুন শহর অমরাবতীর ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিরুপতী বালাজি মন্দিরে শ্রদ্ধার্পণ করবেন। একইসঙ্গে তিরুপতী বিমানবন্দরে নয়া প্যাসেঞ্জার টার্মিনালেরও উদ্বোধন করবেন তিনি।

মহানবমী
আজ মহানবমী ও দশমী। গত বছরের মতো এছরেও একইদিনে নবমী ও দশমী পড়েছে।

শিবসেনার বিরুদ্ধে এফআইআর
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে অপমান করায় মুম্বইয়ের শিবাজী পার্ক থানায় শিবসৈনিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কংগ্রেস নেতৃত্ব।












Click it and Unblock the Notifications