(ছবি) ২২ মে : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে
বেঙ্গালুরু, ২২ মে : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

নিখোঁজ ৩ পর্বতারোহী
এভারেস্ট অভিযানে গিয়ে নিখোঁজ তিন বাঙালি। তিনজন হলেন সুনীতা হাজরা, পরেশ নাথ, গৌতম ঘোষ।

ফিরলেন রাজীব কুমার
কলকাতার পুলিশ কমিশনারের পদে ফিরিয়ে আনা হল রাজীব কুমারকে। নির্বাচন কমিশনের নির্দেশে ভোটের আগে রাজীব কুমারের বদলে সৌমেন মিত্রকে নগরপাল করা হয়। রাজ্যে কমিশনের এক্তিয়ারের বাইরে যেতেই গত শনিবার নবান্নর তরফে ফের বিজ্ঞপ্তি জারি করে রাজীব কুমারকে ফিরিয়ে আনা হয়েছে।

শতরূপের বাড়িতে হামলা
সিপিএম নেতা শতরূপ ঘোষের বাড়িতে হামলা চালাল একদল দুষ্কৃতী। থানায় অভিযোগ জানিয়েছেন শতরূপ। কী কারণে হামলা চালানো হয়েছে তা নিয়ে স্পষ্ট কিছু জানা না গলেও শতরূপের পরিবারের তরফে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকের অভিযোগের আঙুল তোলা হয়েছে।

বিসিসিআই
বিসিসিআই-এর নতুন সভাপতি নির্বাচনের জন্য বৈঠক হবে।

ডু অ ডাই কেকেআর
আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মরণ-বাঁচন ম্যাচ। প্লে অফে পৌঁছতে গেলে জিততেই হবে এদিনের ম্যাচটি।












Click it and Unblock the Notifications