(ছবি) ২২ জানুয়ারি : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু,২২ জানুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

আত্মহত্যা
আহমেদাবাদে এক রেডিও জকির স্ত্রী ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কলকাতায় পারদ নামল
আকাশ পরিষ্কার হতেই নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্র ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। একদিনে পারদ নামল ৪ ডিগ্রি। আগামী কয়েকদিনও নিম্নমুখী থাকবে তাপমাত্রার পারদ।

বিস্ফোরণে মৃত ২
বীরভূমে খয়রাশোলে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়ে মৃত ২ জন। আমোদপুরে একটি বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। সেই সময়ই বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কয়েকটি মৃতদেহ লোপাট করা হয়েছে।

উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশে ৬৮ জন আইপিএস আধিকারিককে ট্রান্সফার করা হল।

মুম্বইয়ে দুর্ঘটনা
মুম্বইয়ে বৃহস্পতিবার রাতে একটি মার্সেডিজ গাড়ির ধাক্কায় ৫ জন আহত হয়েছে। আহতদের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ির চালক পলাতক।

ছত্তিশগড়ে উদ্ধার আইইডি
ছত্তিশগড়ের বীজাপুর জেলায় দশ কেজি আইইডি বিস্ফোরক উদ্ধার করল সিআরপিএফের কোবরা জওয়ানেরা।

ফ্রাঁসোয়া ওল্যঁদ ভারতে আসছেন
এই নিয়ে দ্বিতীয়বার কোনও ফরাসি রাষ্ট্রপতি ভারত সফরে আসছেন বলে জানিয়েছেন এদেশে ফরাসি দূতাবাসের প্রধান ফ্রান্সিস রিচার। এতে ভারত-ফ্রান্স ঐক্য মজবুত হবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।

এগোচ্ছে ভারতের অর্থনীতি দাবি মোদীর
ভারতের অর্থনীতি দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এটা সারা বিশ্ব এখন দেখতে পাচ্ছে। এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কলকাতায় অতিরিক্ত সতর্কতা
সারা দেশের মতো কলকাতায়ও প্রজাতন্ত্র দিবসে কোনওরকম নাশকতা ঠেকাতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেসকল জায়গায় ভিড় বেশি হতে পারে এমন সব জায়গায় অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও সব জায়গায় চিরুনি তল্লাশি চলছে।

জোট নিয়ে আলোচনা
সিপিএমের সঙ্গে জোট নিয়ে আলোচনার জন্য প্রদেশ নেতৃত্বকে ডেকে পাঠালেন রাহুল গান্ধী। আগামী ১ ফেব্রুয়ারি দিল্লিতে আলোচনা হবে। তারপরই জোট নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।












Click it and Unblock the Notifications