(ছবি) ২২ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২২ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

জেটলির পাশে দল
ডিডিসিএ বিতর্কে অরুণ জেটলির পাশেই রয়েছে দল, একথা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু।

বিল পাশের লড়াই নির্ভয়ার বাবা-মায়ের
মেয়ের মৃত্যুর জন্য দায়ী নাবালক অপরাধীর ছাড়া পেয়ে যাওয়ার বিরুদ্ধে লড়াই করছেন নির্ভয়ার বাবা-মা। তবে এর পাশাপাশি জুভেনাইল বিল পাশ করার জন্যও তারা লড়বেন বলে জানিয়েছেন দুজনে।

নাগপুরের পিচ নিয়ে ওয়ার্নিং
নাগপুরের পিচ নিয়ে ম্যাচ রেফারি রিপোর্ট করার পর সবদিক খতিয়ে দেখে ওয়ার্নিং দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

রাজ্য বিধানসভা নির্বাচন
বিহার মডেলকে সামনে রেখে পশ্চিমবঙ্গে মোট আট দফায় আগামী বিধানসভা ভোট করাতে ইচ্ছুক নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী কতটা ও কীভাবে পাওয়া যাবে তা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আট দফায় না হলেও, অন্তত সাত দফায় ভোট করানোর পরিকল্পনা রয়েছে কমিশনের।

বিমানে বাসের ধাক্কা
নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে ধাক্কা মারল একটি জেট এয়ারওয়েজের বাস। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

হেমা খুনে গ্রেফতার স্বামী
হেমা উপাধ্যায় খুন মামলায় তাঁর স্বামী চিন্তন উপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ।

ইন্দোনেশিয়ায় আইএস
বিচ্ছিন্নতা তৈরি করতে ইন্দোনেশিয়ার জাল বিস্তার করছে জঙ্গিগোষ্ঠী আইএসআইএস। এমনটা বলেই সতর্ক করল অস্ট্রেলিয়া।

পাশে রাহুল
দিল্লি গণধর্ষণের নিগৃহীতার বাবা-মায়ের সঙ্গে দেখা করবেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।

সুদীপকে খুনের হুমকি
সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীনই এসএমএসে খুনের হুমকি পেলেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরে থানায় এফআইআর দায়ের করেন তিনি।

কামদুনির বিচার প্রক্রিয়া শেষ
কামদুনিতে কলেজছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় এদিন শেষ হল বিচার প্রক্রিয়া। আগামী ২৮ জানুয়ারি, দুপুর ২টোয় রায় ঘোষণা হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications