(ছবি) ২১ নভেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২১ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

আত্মহত্যা
চেন্নাইয়ের সত্যভামা বিশ্ববিদ্যালয়ের বিটেক-এ দ্বিতীয় বর্যের ছাত্র ১৯ বছরের ভেঙ্কটকৃষ্ণ চৈতন্য রাগিংয়ের জেরে আত্মহত্যা করলেন।

ভারত-চীন
কুয়ালালমপুরে চীনের প্রধানমন্ত্রী লি কিকিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

হেরোয়িন উদ্ধার
ফিরোজপুর সেক্টরের ভারত-পাক সীমান্ত থেকে ২১ প্যাকেট হেরোয়িনএবং গোলাবারুদ বাজেয়াপ্ত করল বিএসএফ।

পিটার মুখার্জী
সিবিআই-এর কথায়, শিনা বোরাকে খুন করার জন্য ইন্দ্রাণীর সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছে পিটার মুখার্জী। তথ্য প্রমাণ নষ্টও করেছে।












Click it and Unblock the Notifications