(ছবি) ২১ মে : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে
বেঙ্গালুরু, ২১ মে : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

রাজীব গান্ধীর ২৫-তম মৃত্যুবার্ষিকী
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর এদিন ২৫-তম মৃত্যুবার্ষিকী। এইদিনে তামিলনাড়ুতে জনসভা করতে গিয়েছিলেন তিনি। সেখানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে তাঁকে মেরে ফেলা হল।

দিল্লিতে খুন বিদেশি
দিল্লিতে শুক্রবার রাতে এক অজ্ঞাতপরিচয়ের হাতে এক বিদেশি নাগরিককে খুনের অভিযোগ উঠেছে। ঘটনায় তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

এবছর শেষবারের মতো ডুব দিয়ে পূণ্যস্নান
আজ উজ্জয়িনীতে সিমহস্ত কুম্ভমেলায় এবছরের মতো শেষবার ডুব দিয়ে পূণ্যস্নান সারা যাবে।

শিমলায় তীব্র গরমে কষ্ট পর্যটকদের
হিমাচলের শৈলশহর শিমলায় গরম এতটাই বেড়ে গিয়েছে যে গরমে ঘুরতে গিয়ে তীব্র অস্বস্তিতে পড়তে হচ্ছে পর্যটকদের।

পিনারাইয়ের শপথ ২৫ মে
আগামী ২৫ মে কেরলের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন পিনারাই বিজয়ন।












Click it and Unblock the Notifications