(ছবি) ২০ জুন : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ২০ জুন : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

নেপালে খাদ্য নিরাপত্তার অভাব

নেপালে খাদ্য নিরাপত্তার অভাব

নেপালে ভয়াবহ ভূমিকম্পের ফলে সেখানকার কৃষিজীবী মানুষদের অবস্থা অত্যন্ত সঙ্গীন। বড়মাত্রার ভূমিকম্প ও তার পরের লাগাতার আফটার শকের ফলে চাল, গমের মতো অত্যাবশ্যকীয় খাদ্যশস্য নষ্ট হয়ে গিয়েছে। ফলে বহুদিন নেপালের মানুষ খাদ্য নিরাপত্তার অভাবে ভুগবে বলে সতর্ক করল জাতিপুঞ্জের খাদ্য ও কৃষি সংক্রান্ত শাখা 'ফাও'।

তিহার জেলে যোগ ব্যায়াম

তিহার জেলে যোগ ব্যায়াম

আগামিকাল 'বিশ্ব যোগ দিবস'। সেই উপলক্ষ্যে তিহারের জেলবন্দিরা যোগ ব্যায়াম অভ্যাস করল এদিন।

চিলিতে ভূমিকম্প

চিলিতে ভূমিকম্প

চিলিতে ৬.৪ রিখটার স্কেলের ভূমিকম্প অনুভূত হল, এমনটাই জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সংস্থা।

যৌন হেনস্থার অভিযোগ

যৌন হেনস্থার অভিযোগ

দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে পিএইচডি পাঠরতা এক ছাত্রী অধ্যাপক সতীশ কুমারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে এফআইআর করল।

সুষমার পদত্যাগ দাবি

সুষমার পদত্যাগ দাবি

ললিত মোদী বিতর্কে পদত্যাগের দাবিতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বাড়ির সামনে বিক্ষোভ আম আদমি পার্টি সমর্থকদের।

দমদমে স্কুলের মাঠে বিস্ফোরণ

দমদমে স্কুলের মাঠে বিস্ফোরণ

দমদমের অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলের খেলার মাঠে বোমা ফেটে আহত এক তরুণ।

দান্তেওয়াড়ায় ফের মাওবাদী হামলা

দান্তেওয়াড়ায় ফের মাওবাদী হামলা

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় ফের মাওবাদী হামলা। ঘটনায় নিহত ১ জওয়ান, আহত ৩ জন।

উত্তরাখণ্ডে খাদের মধ্যে বাস পড়ে ১৪ জনের মৃত্যু

উত্তরাখণ্ডে খাদের মধ্যে বাস পড়ে ১৪ জনের মৃত্যু

উত্তরাখণ্ডে খাদের মধ্যে বাস পড়ে ১৪ জনের মৃত্যু, আহত হয়েছেন ২২ জন। দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে আলমোড়া জেলায় দুর্ঘটনাটি ঘটেছে।

আশারাম বাপুর জামিনের আর্জি খারিজ

আশারাম বাপুর জামিনের আর্জি খারিজ

ফের একবার রাজস্থানের আদালত খারিজ করে দিল 'সেলফ মেড গডম্যান' আশারাম বাপুর জামিনের আর্জি। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে কারাবন্দি রয়েছে ৭৩ বছরের আশারাম।

বিষ মদ কাণ্ড

বিষ মদ কাণ্ড

মুম্বইয়ে 'বিষ মদ' কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+