(ছবি) ২০ এপ্রিল : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে

বেঙ্গালুরু, ২০ এপ্রিল : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

আইএস-আইপিএস

আইএস-আইপিএস

রাজ্য সরকারের কাছে ১২ জন আইএএস এবং আইপিএস এর নাম চেয়ে পাঠাল কমিশন। ইতিমধ্যে ৬ জন আইএএস এবং ৬ জন আইপিএসের নাম পাঠিয়েছে নবান্ন। আর সেই থেকেই জল্পনা, ফের তবে ডিএম-এসপির একগুচ্ছ রদবদল করতে চলেছে কমিশন ?

প্রভিডেন্ট ফান্ড

প্রভিডেন্ট ফান্ড

বেঙ্গালুরুর হিংস্র প্রতিবাদের পর নয়া প্রভিডেন্ট ফান্ড নিয়ম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। বহাল থাকবে পুরনো নিয়মই।

মৃত্যু

মৃত্যু

মহারাষ্ট্রের বিড এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল যোগিতা দেশাই নামের ১২ বছরের একটি মেয়ের।

খরা কবলিত

খরা কবলিত

খরার কবলে পরেছে ১০ রাজ্যের ৩৩ কোটি মানুষ। শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র।

কৃপাল সিং

কৃপাল সিং

লাহোর জেলে গত সপ্তাহে ভারতীয় বন্দী কৃপাল সিংহের রহস্যজনক মৃত্যু হয়। ভারতে তার মৃতদেহ নিয়ে আসা হলে দেখা যায়, হৃৎপিণ্ড, য়কৃতের মতো গুরুত্বপূর্ণ অংশ তার শরীর থেকে উধাও।

অপসারণ

অপসারণ

অপসারিত মুর্শিদাবাদের ডোমকল থানার আইসি নিহাররঞ্জন রায়। অপসারণ করা হয়ে শান্তিপুর থানার ওসি পার্খ রায়কেও। দুজনের বিরুদ্ধেই রাজ্য প্রশাসনের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ ছিল। অপসারণ করেছে নির্বাচন কমিশন।

মুখ্যসচিবের জবাব তলব

মুখ্যসচিবের জবাব তলব

মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকজ কাণ্ডে এবার মুখ্যসচিবের জবাবদিহি তলব নির্বাচন কমিশনের। আগামী ২২ তারিখের মধ্যে তাঁকে লিখিতভাবে জানাতে হবে কেন তিনি মুখ্যমন্ত্রীর শোকজের জবাব দিয়েছিলেন। জানিয়ে দিল কমিশন।

রাজীব হত্যাকারীদের মুক্তি নয়

রাজীব হত্যাকারীদের মুক্তি নয়

রাজীব হত্যাকারীদের ছাড়তে চেয়ে কেন্দ্রের কাছে দরবার করেছিল তামিলনাড়ু সরকার। সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে কেন্দ্র।

অশালীন রেজ্জাক

অশালীন রেজ্জাক

নিজের দলের সাংসদ দেব ও মুনমুন সেনকে নিয়ে কুরুচিকর মন্তব্য রেজ্জাক মোল্লার। একইসঙ্গে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়েও অশালীন মন্তব্য করেন তিনি।

অ্যাশ-অভির বিবাহবার্ষিকী

অ্যাশ-অভির বিবাহবার্ষিকী

এদিন বিবাহের নয় বছর পূর্ণ করলেন ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চন। পুত্র ও পুত্রবধূকে আর সকলের মতোই শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন।

ইকুয়েডরে ফের ভূমিকম্প

ইকুয়েডরে ফের ভূমিকম্প

ফের ইকুয়েডরের উপকূলে ভূমিকম্প অনুভূত হল। আগের ভূমিকম্পে এখনও পর্যন্ত মোট ৫২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

কিরপাল সিংয়ের শেষকৃত্য সম্পন্ন

কিরপাল সিংয়ের শেষকৃত্য সম্পন্ন

পাকিস্তানের জেলে মারা যাওয়া ভারতীয় বন্দি কিরপাল সিংয়ের শেষকৃত্য পাঞ্জাবের গুরদাসপুরে অনুষ্ঠিত হল।

সিবিআই চায় প্রত্যুষার পরিবার

সিবিআই চায় প্রত্যুষার পরিবার

সিবিআই তদন্ত চেয়ে আত্মঘাতী অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় পরিবার বম্বে হাইকোর্টে আবেদন জানালেন।

মারা গেল শক্তিমান

মারা গেল শক্তিমান

গত মার্চে দেরাদুনে বিজেপির প্রতিবাদ মিছিলে আহত হয় পুলিশের ঘোড়া শক্তিমান। শক্তিমানকে আঘাতের অভিযোগে গ্রেফতার হন বিজেপি সাংসদ গণেশ যোশী। এদিন মারা গেল শক্তিমান।

শক্তিমানের খুনি শাস্তি পাবে

শক্তিমানের খুনি শাস্তি পাবে

শক্তিমান ঘোড়াটি পুলিশ অফিসার পদমর্যাদার ছিল। তাকে খুন করার জন্য দায়ী ব্যক্তিকে কঠোর শাস্তি পেতে হবে। এমনই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+