(ছবি) ২ সেপ্টেম্বর : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে
বেঙ্গালুরু, ২ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের বিক্ষোভ
কাশ্মীরে অবিরাম অশান্তি, সাধারণ মানুষদের গ্রেফতার ও সেনার পেলেট গান ব্যবহারের বিরোধিতা করে বিক্ষোভ দেখাল ওমর আবদুল্লা নেতৃত্বাধীন ন্যাশনাল কনফারেন্স।

পেশোয়ারে খ্রিস্টান কলোনিতে জঙ্গি হামলা
পাকিস্তানের পেশোয়ারে খ্রিস্টান কলোনিতে হামলা চালাল জঙ্গিরা। সেখানে গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের খবর সামনে আসেনি।

অশোক ভট্টাচার্য গ্রেফতার
বনধের সমর্থনে পথে নেমে গ্রেফতার হলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। তাঁর সঙ্গে আরও অনেক সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

ভিয়েতনামে যাচ্ছেন মোদী
এদিন ভিয়েতনাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দেশের সম্পর্কের উন্নতিতে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

পাকিস্তানে জঙ্গি হামলা
শুক্রবার সকালে পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী জঙ্গি হামলায় ৫ জনের মৃত্যু ঘটেছে। মৃতদের তালিকায় একজন সাধারণ নাগরিক রয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। এই ঘটনায় ৪ জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

অন্তঃসত্ত্বা মহিলার পেটে অ্যাসিড ছুড়ল শাশুড়ি
অ্যাসিড হামলার শিকার হয়েছেনঅন্ধ্রপ্রদেশের নেল্লোরের বাসিন্দা এস গিরিজা নামে ২৭ বছরের এক মহিলা। তিনি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁর শাশুড়ি তাঁকে নিয়ে যায় জ্যোতিষীর কাছে। এটা জানতে যে গর্ভে ছেলে আছে না মেয়ে। অভিযোগ, মেয়ে আছে জানতে পেরে শাশুড়ি, ননদ গিরিজার পেটে অ্যাসিড ছুঁড়ে মারে, যাতে বাচ্চা নষ্ট হয়। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

জাকিরের কারণে সাসপেন্ড
বিতর্কিত ইসলামিক ধর্মপ্রচারক জাকির নায়েক পরিচালিত স্বেচ্ছ্বাসেবি সংস্থার এফসিআরএ লাইসেন্স পুনর্নবীকরণ করার জন্য এক আইএএস সহ স্বরাষ্ট্রমন্ত্রকের চার আধিকারিককে সাসপেন্ড করল কেন্দ্র।

রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি
ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটে কলকাতার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। শিলিগুড়ি, সিউড়ি, রানিগঞ্জ সহ নানা জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে।












Click it and Unblock the Notifications