(ছবি) ২ জানুয়ারি : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২ জানুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

তৃণমূল সাবালক
শুক্রবার পয়লা জানুয়ারি ১৮ বছরে পা দিল তৃণমূল কংগ্রেস। ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি এই দল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই স্যোশাল নেটওয়ার্কিং সাইটে দলের প্রতিষ্ঠা দিবসের কথা জানিয়েছেন দলনেত্রী।

মমতা-মুকুল সাক্ষাৎ
দলের প্রতিষ্ঠা দিবসে অবশেষে ফের মুখোমুখি হলেন মুকুল রায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কালীঘাটের বাড়িতে চা-য়ে গল্পে জমে উঠল আড্ডা। আর যা নিয়ে ফের জল্পনা উসকে উঠল।

গ্রেফতার ধর্ষক জওয়ান
হাওড়া-অমৃতসর এক্সপ্রেসে নাবালিকা ধর্ষণের ঘটনায় অবশেষে ধরা পড়ল দুই জওয়ান। এরা বিএসএফে কর্মরত ছিল। গুয়াহাটি থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

পাঞ্জাবে জঙ্গি হামলা
পাঞ্জাবে জঙ্গি হামলা চালাল পাক সীমান্ত পেরিয়ে আসা আত্মঘাতী জঙ্গিরা। পাঞ্জাবের পাঠানকোটে সেনা বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

শাকিব কেকেআর-এই
আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলতে দেখা যাবে বাংলাদেশি অলরাউন্ডার শাকিব আল হাসানকে। শাকিবকে এবারও ছাড়েনি কলকাতা টিম ম্যানেজমেন্ট।

নতুন দায়িত্বে শ্যাম
ফিল্ম সেন্সর বোর্ড ঢেলে সাজাতে নয়া উদ্যোগ নেওয়া হল। শ্যাম বেনেগালের নেতৃত্বে তৈরি নতুন কমিটি এই ব্যাপারে আগামী দু'মাসের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। তারপরই নতুন কমিটি তৈরি হবে।

দেড়শোয় পা কালকা মেলের
শুক্রবার পয়লা জানুয়ারি সার্ধশতবর্ষ পূরণ করল ঐতিহ্যশালী কালকা মেল। সেই উপলক্ষ্যে হাওড়ায় অনুষ্ঠানও করে পূর্ব রেল কর্তৃপক্ষ।

সাইকেলে চেপে দফতরে সিসোডিয়া
এদিন দিল্লিতে জোড় গাড়ির দিন হওয়ায় সাইকেলে চেপে কার্যালয়ে গেলেন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া।

দুবাইতে নতুন বছর শুরু বাদশার
নতুন বছরের প্রথমদিন স্ত্রী-পুত্র-কন্যাদের নিয়ে দুবাইতে কাটালেন বলিউড বাদশা শাহরুখ খান।

কড়া নিরাপত্তা দিল্লিতে
পাঞ্জাবের পাঠানকোটে জঙ্গি হামলার জেরে রাজধানী দিল্লিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

কেন্দ্রের পাশে কংগ্রেস
সন্ত্রাসবাদ বিরোধিতায় কংগ্রেস কেন্দ্রের পাশে রয়েছে বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল।

মাস্টারমাইন্ড মাসুদ!
পাঞ্জাবের পাঠানকোটে জঙ্গি হামলার ঘটনায় মাস্টারমাইন্ড সম্ভবত জঈশ-ই-মহম্মদ জঙ্গি আজহার মাসুদ। এমনটাই মনে করছেন গোয়েন্দারা।

হামলার নিন্দায় পাকিস্তান
পাকিস্তান বিদেশ মন্ত্রকের তরফেও পাঠানকোটে জঙ্গি হামলার কড়া নিন্দা করা হয়েছে।

লিমকা রেকর্ডসে দিল্লি পুলিশ
চুরি যাওয়া ২২.৪৯ কোটি টাকা উদ্ধা করে লিমকা বুক অব রেকর্ডসে নাম তুলল দিল্লি পুলিশ। এমনটাই জানালেন দিল্লির পুলিশ কমিশনার বিএস বাসী।

বৈঠকে ডোভাল
বায়ুসেনা প্রধান অরূপ রাহা, নেভির প্রধান রবীন ধাওয়ান, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর ও এনএসএ প্রধান অজিত ডোভালের মধ্যে এদিনের হামলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।












Click it and Unblock the Notifications