(ছবি) ১৯ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ১৯ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

দেশভক্ত শাহরুখ

দেশভক্ত শাহরুখ

শাহরুখ খান দেশভক্ত। ওর সিনেমা দিলওয়ালে দেখতে যান। ঠিক এভাবেই আমজনতার দিকে মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাবুলাল গউর।

রেকর্ড ব্রেন্ডনের

রেকর্ড ব্রেন্ডনের

অভিষেকের পর পরপর একটানা ৯৯টি টেস্ট ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন নিউ জিল্যান্ডের ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককুলাম। এর আগে এই রেকর্ড ছিল এবি ডেভেলিয়ার্সের। তিনি টানা ৯৮টি টেস্ট খেলেন।

মেট্রোয় আত্মহত্যা

মেট্রোয় আত্মহত্যা

দিল্লিতে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক বছর ৩০-এর যুবক। রাত নটার পরে ঘটনাটি ঘটেছে জোরবাগ স্টেশনে।

ব্যাপমে জামিন মন্ত্রীর

ব্যাপমে জামিন মন্ত্রীর

ব্যাপম কেলেঙ্কারিতে অভিযুক্ত মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীকান্ত শর্মার জামিন মঞ্জুর করল হাই কোর্ট।

বিমান পরিষেবা বিঘ্নিত

বিমান পরিষেবা বিঘ্নিত

ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছিল এদিন সকালে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষেবা স্বাভাবিক হয়।

বঢ়রার ক্ষোভ

বঢ়রার ক্ষোভ

ন্যাশনাল হেরাল্ড নিয়ে রাজনীতি হচ্ছে। স্যোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন সনিয়া গান্ধীর জামাতা রবার্ট বঢ়রা।

দিল্লি ধর্ষণ মামলা

দিল্লি ধর্ষণ মামলা

দিল্লি ধর্ষণ মামলায় মুক্তি পেতে চলা অপরাধী নাবালকের ছাড়া পাওয়া আটকাতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির দ্বারস্থ হল দিল্লির মহিলা কমিশন।

গ্রেফতার অভিযুক্ত

গ্রেফতার অভিযুক্ত

নিউটাউনের থাকদাঁড়ি এলাকায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। গফফর ও সইফুল নামে এই দুই অভিযুক্তকে শুক্রবার রাতে নিউটাউন এলাকা থেকেই পুলিশ গ্রেফতার করেছে।

পাকড়াও হিজবুল জঙ্গি

পাকড়াও হিজবুল জঙ্গি

জম্মু-কাশ্মীরের হান্দওয়াড়া থেকে হিজবুল মুজাহিদিন জঙ্গি গ্রেফতার। ফলক নূর এলাকার জঙ্গলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হিজবুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ এই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

লাইনে ফাটল

লাইনে ফাটল

শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ফাটল দেখা দিল। এদিন সকালে চম্পাহাটি ও কালিকাপুর স্টেশনের মাঝে আপ লাইনে প্রায় ২ ইঞ্চি ফাটল দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেসময় ওই লাইন দিয়েই যাচ্ছিল আপ চম্পাহাটি-হাসনাবাদ লোকাল। স্থানীয় বাসিন্দারাই ট্রেনটিকে থামানোয় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

জামিন সনিয়া-রাহুলের

জামিন সনিয়া-রাহুলের

ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিন পেলেন সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। ব্যক্তিগত ৫০ হাজার টাকা করে বন্ডে জামিন দেন পাতিয়ালা হাউস কোর্টের বিচারক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+