(ছবি) ১৯ এপ্রিল : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে
বেঙ্গালুরু, ১৯ এপ্রিল : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

জম্মু ও কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী
একদিনের সফরে আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইকুয়েডরে মৃত বেড়ে ৪১৩
ইকুয়েডরে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৩-তে। কোথায় গিয়ে এই মৃত্যুমিছিল থামবে সেটা নিয়েই আতঙ্ক তৈরি হয়েছে। উদ্ধারকার্য চালাতে প্রাণপণ চেষ্টা করে চলেছে সেদেশের প্রশাসন।

উত্তরাখণ্ডে জারি থাকবে রাষ্ট্রপতি শাসন
উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি থাকবে। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এমনই রায় দিল সুপ্রিম কোর্ট।

দিল্লিতে গ্যাস সিলিন্ডার ফেটে ৩ জনের মৃত্যু
পূর্ব দিল্লির গান্ধীনগরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোট ১১ জন। এর মধ্যে ৪টি শিশুও রয়েছে।

রোড শোতে নামছেন বুদ্ধ
আজ যাদবপুর, ঢাকুরিয়া, গড়িয়ায় রোড শো করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

সৌরভ হত্যায় ৮ জনের ফাঁসি
সৌরভ চৌধুরী হত্যায় দোষী সাব্যস্ত ১২ জনের মধ্যে ৮ জনকে ফাঁসির সাজা শোনাল বারাসত আদালত। বাকী একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও তিনজনের পাঁচ বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত।

ভারতে এল কিরপালের দেহ
পাকিস্তানের জেলে মারা যাওয়া ভারতীয় বন্দি কিরপাল সিংয়ের দেহ এদিন ভারতে আনা হল।

পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ
পাকিস্তানের মরদানে আত্মঘাতী বিস্ফোরণে মোট ১২জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

ব্যাপম কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদ
ব্যাপম কেলেঙ্কারি নিয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী লক্ষ্মীকান্ত শর্মাকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।

খরা নিয়ে কেন্দ্রের রিপোর্ট
দশটি রাজ্যের ২৫৬টি জেলার মোট ৩৩ কোটি মানুষ খরায় আক্রান্ত বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় সরকার।

খরায় ৫০ লক্ষ দান অক্ষয়ের
খরা কবলিত মহারাষ্ট্রের জন্য ৫০ লক্ষ টাকা দান করলেন অভিনেতা অক্ষয় কুমার।












Click it and Unblock the Notifications