(ছবি) ১৮ মে : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে

বেঙ্গালুরু, ১৮ মে : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

উত্তরে চলবে তাপপ্রবাহ

উত্তরে চলবে তাপপ্রবাহ

আগামী কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, গুজরাত, মধ্যপ্রদেশ, দিল্লিতে। এমনটাই সতর্কবার্তা শোনাল আবহাওয়া দফতর।

চেন্নাইয়ে বৃষ্টি কিছুটা থেমেছে

চেন্নাইয়ে বৃষ্টি কিছুটা থেমেছে

চেন্নাইয়ে বৃষ্টি কিছুটা থেমেছে। তবে বেশ কিছু জায়গা এখনও জলের তলায় রয়েছে। নিম্নচাপের ফলে মঙ্গলবার থেকেই বৃষ্টি চলছে দক্ষিণের রাজ্য কেরল ও তামিলনাড়ুতে।

বিজেপির সমালোচনায় শিবসেনা

বিজেপির সমালোচনায় শিবসেনা

শিবসেনার মুখপত্র সামনায় বিজেপির বিরুদ্ধেও প্রবল ক্ষোভ উগরে দিলেন উদ্ধব থ্যাকারে। লালু, নীতীশের পাশে দাঁড়িয়ে সামনা জানিয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতেও একইভাবে জঙ্গল-রাজ চলছে।

আহমেদাবাদে তাপমাত্রা ৪৫ ডিগ্রি

আহমেদাবাদে তাপমাত্রা ৪৫ ডিগ্রি

দেশের অন্য রাজ্যগুলির মতো তাপপ্রবাহ অব্যাহত গুজরাতে। আহমেদাবাদে তাপমাত্রা পৌঁছল ৪৫ ডিগ্রিতে।

কাহালোঁকে তলব ইডির

কাহালোঁকে তলব ইডির

ঘুষ কাণ্ডে অভিযুক্ত কলকাতা বন্দরের প্রাক্তন চেয়ারম্যান রাজপাল সিং কাহালোঁকে এদিন ফের তলব করল ইডি। এদিন সকাল ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডি কর্তাদের সঙ্গে দেখা করেন কাহালোঁ।

মালদহে কংগ্রেস সদস্যকে কুপিয়ে খুন

মালদহে কংগ্রেস সদস্যকে কুপিয়ে খুন

মালদহে কংগ্রেস পঞ্চায়েত সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। মঙ্গলবার রাতে কালিয়াচকের নবীনগর গ্রামে বাড়ির কাছ থেকেই উদ্ধার হয় কালিয়াচক ১ নম্বর ব্লকের আলিনগর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য সিরাজুল আলির ক্ষতবিক্ষত দেহ।

শচীনের সঙ্গে তুলনায় বিব্রত কোহলি

শচীনের সঙ্গে তুলনায় বিব্রত কোহলি

ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনায় বিব্রত বোধ করছেন বলে জানালেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি।

গোধরা কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার

গোধরা কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার

১৪ বছর ধরে পালিয়ে বেড়ানোর পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল ২০০২-এর গোধরা কাণ্ডের প্রধান অভিযুক্তদের অন্যতম ফারুক মহম্মদ ভানা। গুজরাতের সন্ত্রাস দমন শাখা ভানাকে গ্রেফতার করেছে।

জিম্বাবোয়ে সফরে বিশ্রাম কোহলিদের

জিম্বাবোয়ে সফরে বিশ্রাম কোহলিদের

আসন্ন জুন মাসে জিম্বাবোয়ে সফরে ভারতীয় ক্রিকেট দল থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে। ধোনি খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

ডায়মন্ড হারবারে বাজি কারখানায় বিস্ফোরণ

ডায়মন্ড হারবারে বাজি কারখানায় বিস্ফোরণ

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন একজন।

উত্তরাখণ্ডে ফের আগুন

উত্তরাখণ্ডে ফের আগুন

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় বনে ফের আগুন লেগেছে। আগুনে পুড়ে গিয়েছে ১৮০ হেক্টর বনভূমি। বিভিন্ন এলাকায় ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন মোকাবিলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন উত্তরকাশীর জেলাশাসক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+