(ছবি) ১৮ এপ্রিল : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে

বেঙ্গালুরু, ১৮ এপ্রিল : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

মনোহরের চিন সফর

মনোহরের চিন সফর

চিন সফরে গিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর। সেদেশের শীর্ষ নেতৃত্ব ও সেনা আধিকারিকদের সঙ্গে এদিন বৈঠক করবেন তিনি।

রাহুলের জামিনের সময় আজ পর্যন্ত

রাহুলের জামিনের সময় আজ পর্যন্ত

প্রত্যুষা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠা রাহুল রাজ সিংয়ের অন্তর্বর্তীকালীন জামিনের সময়সীমা আজ শেষ হচ্ছে।

উপত্যকায় ফের চালু ইন্টারনেট পরিষেবা

উপত্যকায় ফের চালু ইন্টারনেট পরিষেবা

জম্মু ও কাশ্মীরের হান্ডওয়ারার ঘটনার পর গত সপ্তাহে উপত্যকায় বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। এদিন তা ফের খুলে দেওয়া হল।

ভারত-চিন বিদেশমন্ত্রকের বৈঠক

ভারত-চিন বিদেশমন্ত্রকের বৈঠক

রাশিয়া, ভারত ও চিনের বিদেশমন্ত্রীদের সম্মেলন চলছে মস্কোয়। তারই মাঝে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ দেখা করবেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াইয়ের সঙ্গে।

ইকুয়েডরে ভূমিকম্পে মৃত ২৭২

ইকুয়েডরে ভূমিকম্পে মৃত ২৭২

ইকুয়েডরে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭২, আহত ২৫০০ জনের বেশি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সেলফি বিতর্কে পঙ্কজা

সেলফি বিতর্কে পঙ্কজা

মহারাষ্ট্রের মন্ত্রী পঙ্কজা মুন্ডে খরা বিধ্বস্ত অঞ্চলে গিয়ে সেলফি তুলে বিতর্কে জড়ালেন।

রাহুলের আক্রমণ

রাহুলের আক্রমণ

রাজ্যে দ্বিতীয়বার ভোট প্রচারে এসে তৃণমূল কংগ্রেস ও তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

রমন-রাজনাথ বৈঠক

রমন-রাজনাথ বৈঠক

মাও অধ্যুসিত সুকমায় বিস্ফোরণের ঘটনা নিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংয়ের সঙ্গে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

লকেটের নামে এফআইআর

লকেটের নামে এফআইআর

দ্বিতীয় দফার ভোটে ময়ূরেশ্বরে বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে শাসানোয় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন।

মমতাকেই জবাব দিতে হবে কমিশনের

মমতাকেই জবাব দিতে হবে কমিশনের

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজের জবাবে তাঁর হয়ে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র। সেই জবাব নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীকেই এই শোকজের জবাব দিতে হবে বলে জানাল নির্বাচন কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+