(ছবি) ১৭ সেপ্টেম্বর: সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

সোমনাথের জামিনের আবেদন শুনবে হাইকোর্ট
সোমনাথ ভারতীর আগাম জামিনের আবেদনের এদিন শুনানি হওয়ার কথা দিল্লি হাইকোর্টে। সোমনাথের স্ত্রী এই আপ নেতার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা করেছেন।

জম্মু-শ্রীনগর হাইওয়েতে পথ দুর্ঘটনা
জম্মু-শ্রীনগর হাইওয়েতে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

কংগ্রেস নেতা গ্রেফতার
কংগ্রেস নেতা কান্তিলাল ভুরিয়া ও অরুণ যাদবকে মধ্যপ্রদেশের ঝাবুয়া থেকে গ্রেফতার করল পুলিশ।

গণেশ চতুর্থী
আজ গণেশ চতুর্থী। গণপতি বাপ্পার আরাধনার মাধ্যমে উৎসবে মেতে উঠেছে গোটা দেশ।

দুর্গাপুরে দোকানে বিস্ফোরণে মৃত ১
দুর্গাপুরে একটি ইলেকট্রনিক দ্রব্য সারানোর দোকানে তীব্র বিস্ফোরণে ১ জনের মৃত্যু হয়েছে। দোকানে বিস্ফোরক মজুত ছিল বলে মনে করছে পুলিশ।

সীতাপুরে দুষ্কৃতীরাজ
উত্তরপ্রদেশের সীতাপুরে এক ধর্ষিতা ও তার পরিবার দুষ্কৃতীদের অত্যাচারে নিজেদের বাড়িতে বন্ধ করে রাখতে বাধ্য হয়েছে বলে জানা গিয়েছে।

অরুণ উবাচ
বিহার নির্বাচন জিতবেন তাঁরাই, আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলি। ২০১৪ লোকসভা ভোটের মতোই ফল হবে বিহারেও, জানিয়েছেন তিনি।

শুভ জন্মদিন
এদিন শুভ জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী সহ একাধিক নেতৃবৃন্দ।

কেজরির বিরুদ্ধে ক্ষোভ
রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যাওয়ার প্রতিবাদে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন কংগ্রেস সমর্থকেরা।

সন্ন্যাসিনী খুন
কেরলের কোট্টায়ামে এক কনভেন্টের ভিতরে এক সন্ন্যাসিনীর মৃতদেহ নিয়ে চাঞ্চল্য ছড়াল। পুলিশের অনুমান, ডাকাতি করতে এসেই দুষ্কৃতীরা ওই সন্ন্যাসিনীকে হত্যা করেছে।












Click it and Unblock the Notifications