(ছবি) ১৭ মে : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে
বেঙ্গালুরু, ১৭ মে : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বিচারবিভাগীয় হেফাজতে মনোরমা দেবী
বাড়িতে মদ রাখার অভিযোগে অভিযুক্ত বিহারের জেডিইউ নেত্রী মনোরমা দেবী পুলিশে আত্মসমর্পণ করলেন। আদালতের নির্দেশে তাঁর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত হয়েছে। এই মনোরমাদেবীর ছেলের বিরুদ্ধেই রাস্তায় এক যুবককে গাড়ি থামিয়ে খুনের অভিযোগ উঠেছে।

মনিপুরে আইইডি বিস্ফোরণ
মনিপুরের থাঙ্গাল বাজারে আইইডি বিস্ফোরণ ঘটেছে এদিন ভোর ৪টে নাগাদ। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই
জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। জানা গিয়েছে, বেশ কয়েকজন জঙ্গিকে পরাস্ত করতে পেরেছে ভারতীয় সেনা।

এপ্রিল ছিল সবচেয়ে উষ্ণতম
পৃথিবীর ইতিহাসে গত এপ্রিল মা,টি সবচেয়ে উষ্ণতম ছিল বলে জানাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

মোদীর মন কি বাত আগামী রবিবার
আগামী ২২ মে রবিবার রেডিয়োতে 'মন কি বাত' অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মাও সংঘর্ষে নিহত সিআরপিএফ জওয়ান
ছত্তিশগড়ের বীজাপুর জেলায় সোমবার রাতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে এক সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন।

জিয়া মামলার দ্রুত নিষ্পত্তি চায় সুপ্রিম কোর্ট
বলিউড অভিনেত্রী জিয়া খান মৃত্যু মামলায় বম্বে হাইকোর্টকে দ্রুত সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

শ্যাম রাই রাজসাক্ষী কিনা ভেবে সিদ্ধান্ত নেবে সিবিআই
শিনা বোরা হত্যা মামলায় ইন্দ্রাণী মুখার্জীর ড্রাইভার শ্যাম রাই রাজসাক্ষী হতে চাওয়ার বিষয়টি নিয়ে বিসেষ আদালতের কাছে খানিক সময় চাইল সিবিআই।

রাজনকে অপসারণের দাবি স্বামীর
আরবিআই গভর্নর রঘুরাম রাজনকে পদ থেকে সরিয়ে দিতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে আর্জি জানালেন বিজেপি নেতা তথা আইনজীবী সুব্রহ্মণ্যম স্বামী।

দাবদাহে ত্রস্ত উত্তর প্রদেশ
গ্রীষ্মের দাবদাহ অব্যাহত ভারতে। উত্তর প্রদেশের বান্দা জেলায় তাপমাত্রা ছুঁল ৪৭ ডিগ্রির পারদ।

মাসুদ আজহারের নামে রেড কর্ণার নোটিশ
পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড জঙ্গি মৌলানা মাসুদ আজহারের নামে রেড কর্ণার নোটিশ জারি হয়েছে বলে জানা গিয়েছে এনআইএ সূত্রে।












Click it and Unblock the Notifications