(ছবি) ১৭ জানুয়ারি : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু,১৭ জানুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

গ্রেফতার সাম্বিয়া
শনিবার রাতে রেডরোড হিট অ্যান্ড রান ঘটনায় মুখ্য অভিযুক্ত সাম্বিয়া সোহরাবকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার ব্যাঙ্কশাল কোর্টে তাকে তোলা হবে।

সিদ্ধার্থসিংয়ের খোঁচা
জনতার চাপের মুখে অবশেষে ১০০ ঘন্টা পরে সাম্বিয়া সোহরাবকে গ্রেফতার করা হল। এর থেকেই স্পষ্ট হয়ে যায় তৃণমূল প্রশাসন এবং পুলিশ এই রাজ্যে কতটা কাজ করছে এবং কীভাবে করছে। এই মন্তব্য করেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং।

গ্রেফতার সাংসদ
এয়ারইন্ডিয়া কর্মীকে চড় মাড়ার অভিযোগে গ্রেফতার করা হল ওয়াইএসআর সাংসদ মিঠুন রেড্ডিকে।

ভারত বনাম অস্ট্রেলিয়া
আজ মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় একদিনের ম্যাচ। প্রথম দুটি ম্যাচে হেরে এই মূহূর্তে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে ভারত।












Click it and Unblock the Notifications