(ছবি) ১৭ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১৭ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

খুশি জাদেজা
রাজকোট দলের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি খুশি বলে জানালেন রবীন্দ্র জাদেজা। বস্তুত এই বছরই প্রথম আইপিএলে খেলবে রাজকোট দল।

কাকদ্বীপ মামলায় চার্জশিট
কাকদ্বীপে ধর্ষণ ও খুনের মামলায় একমাসের মধ্যে চার্জশিট জমা দিল পুলিশ। ধর্ষক পূর্ব পরিচিত বলে চার্জশিটে উল্লেখ করেছে পুলিশ।

শাহরুখের ক্ষমা চাওয়া
অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় বিতর্ক বাঁধিয়েছিলেন। এবার সেই প্রসঙ্গে ক্ষমা চাইলেন শাহরুখ খান। জানালেন তাঁর মন্তব্যের জন্য তিনি দুঃখিত। অসহিষ্ণুতা নেই বলেই মত কি খানের। তবে এই বক্তব্যের মধ্যে খোঁচা রয়েছে কিনা তা জানেন শাহরুখ নিজেই।

বিমান কর্মীর মৃত্যু
এয়ার ক্রাফ্ট ইঞ্জিনের দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার একজন টেকনিক্যাল কর্মীর মৃত্যু হল। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মহেশ শর্মা।

রাজনীতি থেকে বিদায় স্বপনের
রাজনীতি থেকে অবসর নিলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক স্বপনকান্তি ঘোষ। সিউড়ির বিধায়ক ছিলেন স্বপন।

আপের অভিযোগ
অরুণ জেটলির আমলে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতি ধামাচাপা দিতেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দফতরে সিবিআই হানা বলে তোপ দাগলেন আপ নেতা কুমার বিশ্বাস।

গ্রেফতার ভারতীয় মৎস্যজীবী
ভারত-শ্রীলঙ্কা জল সীমান্ত পক প্রণালীর কাছে গিয়ে শ্রীলঙ্কা নৌবাহিনীর হাতে গ্রেফতার হলেন চার ভারতীয় মৎস্যজীবী।

দিল্লিতে সুন্দর
দিল্লি বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলা ও তাঁদের প্রশ্নের জবাব দিলেন গুগল সিইও সুন্দর পিচাই।

রোজভ্যালি কর্ত্রীকে জেরা
রোজভ্যালি দুর্নীতি কাণ্ডে তথ্য জানতে চেয়ে সংস্থার সর্বময় কর্তা গৌতম কুণ্ডু ঘনিষ্ঠ সীমা সিংকে ডেকে জেরা করল ইডি। সারদায় দেবযানী মুখোপাধ্যায়ের মতোই রোজভ্যালিতে দাপট ছিল সীমার।

ওবামার ফোন মোদীকে
প্যারিসে অনুষ্ঠিত হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে সদর্থক ভূমিকা নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজে ফোন করে ধন্যবাদ জ্ঞাপন করলেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা।












Click it and Unblock the Notifications